1 Chronicles 26:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা সকলে ওবেদ-ইদোমের সন্তান, এরা, এদের পুত্ররা ও ভাইয়েরা সেবাকর্মের জন্য বীরপুরুষ ছিল। এই ওবেদ-ইদোমের বংশজাত বাষট্টি জন ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা সবাই ওবেদ-ইদোমের বংশধর; তারা এবং তাদের ছেলে ও আত্মীয়রা সবাই কাজ করার ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী ও যোগ্যতাসম্পন্ন পুরুষ ছিলেন—ওবেদ-ইদোমের বংশধর, মোট 62 জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা সকলে ওবেদ-ইদোমের সন্তান, ইহারা, ইহাদের পুত্রগণ ও ভ্রাতৃগণ সেবাকর্ম্মের জন্য বীরপুরুষ ছিল। এই ওবেদ-ইদোমের বংশজাত বাষট্টি জন ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা সকলে ওবেদ-ইদোমের সন্তান, ইহারা, ইহাদের পুত্রগণ ও ভ্রাতৃগণ সেবাকর্মের জন্য বীরপুরুষ ছিল। এই ওবেদ-ইদোমের বংশজাত বাষট্টি জন ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এঁরা সবাই ছিলেন ওবেদ-ইদোমের বংশের লোক। তাঁরা, তাঁদের ছেলেরা ও বংশের লোকেরা ছিলেন উপযুক্ত ও শক্তিশালী। ওবেদ-ইদোমের বংশের লোকেরা ছিলেন মোট বাষট্টিজন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এঁরা সবাই ছিলেন ওবেদ-ইদোমের বংশের লোক। তাঁরা, তাঁদের ছেলেরা ও বংশের লোকেরা ছিলেন উপযুক্ত ও শক্তিশালী। ওবেদ-ইদোমের বংশের লোকেরা ছিলেন মোট বাষট্টিজন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কাজের জন্য ওবেদ-ইদোমের পরিবার থেকেই এসেছিলেন উচ্চ প্রতিভাসম্পন্ন সর্বমোট বাষট্টি জন ব্যক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওবেদ-ইদোমের 62 জন উত্তরপুরুষের সকলেই ছিলেন প্রতিপত্তিশালী ব্যক্তি এবং সুদক্ষ দ্বাররক্ষক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এঁরা সবাই ছিলেন ওবেদ ইদোমের বংশের লোক। তাঁরা, তাঁদের ছেলেরা ও বংশের লোকেরা ছিলেন উপযুক্ত ও শক্তিশালী। ওবেদ ইদোমের বংশের লোকেরা ছিলেন মোট বাষট্টিজন।