1 Chronicles 27:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-ইসরাইলদের সংখ্যা অনুসারে পিতৃকুলপতি, সহস্রপতি, শতপতি ও কর্মকর্তারা বাদশাহ্র পরিচর্যা করতেন; তাঁরা নানা দলে বিভক্ত হয়ে প্রতি বছরের এক মাসের জন্য কাজে নিযুক্ত হতেন; প্রত্যেক দলে চব্বিশ হাজার লোক ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই হল সেই ইস্রায়েলীদের তালিকা—যারা বিভিন্ন বংশের কর্তাব্যক্তি, সহস্র-সেনাপতি ও শত-সেনাপতি, ও তাদের কর্মকর্তা হয়ে সারা বছর ধরে মাসের পর মাস সেনাবিভাগ-সংক্রান্ত বিষয়ে রাজার সেবা করে গেলেন। প্রত্যেক বিভাগে 24,000 জন লোক থাকত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-সন্তানগণের সংখ্যানুসারে পিতৃকুলপতিগণ, সহস্রপতিগণ, শতপতিগণ ও কর্ম্মচারিগণ রাজার পরিচর্য্যা করিতেন; তাঁহারা নানা দলে বিভক্ত হইয়া বৎসরের সমস্ত মাসের এক এক মাসে কর্ম্মে প্রবৃত্ত ও নিবৃত্ত হইতেন; প্রত্যেক দলে চব্বিশ সহস্র লোক ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-সন্তানগণের সংখ্যানুসারে পিতৃকুলপতিগণ, সহস্রপতিগণ, শতপতিগণ ও কর্মচারিগণ রাজার পরিচর্যা করিতেন; তাঁহারা নানা দলে বিভক্ত হইয়া বৎসরের সমস্ত মাসের এক এক মাসে কর্মে প্রবৃত্ত ও নিবৃত্ত হইতেন; প্রত্যেক দলে চব্বিশ সহস্র লোক ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই হল ইস্রায়েলীয় বংশের নেতা, হাজার ও শত সৈন্যের সেনাপতি ও তাঁদের অধীন কর্মচারীদের তালিকা। এঁরা বিভিন্ন সৈন্যদলের সমস্ত বিষয়ে রাজাকে সাহায্য করতেন। বারোটি দলের প্রত্যেকটিতে চব্বিশ হাজার সৈন্য ছিল। সারা বছর ধরে এক একটি দল এক এক মাস করে কাজ করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই হল বনি-ইসরাইলদের নেতা, হাজার ও শত সৈন্যের সেনাপতি ও তাঁদের অধীন কর্মচারীদের তালিকা। এঁরা বিভিন্ন সৈন্যদলের সমস্ত বিষয়ে বাদশাহ্কে সাহায্য করতেন। বারোটি দলের প্রত্যেকটিতে চব্বিশ হাজার সৈন্য ছিল। সারা বছর ধরে এক একটি দল এক এক মাস করে কাজ করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের যে সমস্ত পরিবার প্রধান,গোষ্ঠীপতি এবং তাঁদের পদস্থ কর্মচারীদের উপর রাজ্যের প্রশাসনিক দায়িত্বভার অর্পণ করা হয়েছিল, তাঁদের তালিকা নীচে দেওয়া হল। প্রতি মাসে পালাক্রমে এক একজন দলনায়কের নেতৃত্বে চব্বিশ হাজার জনের এক একটি দল কর্তব্য পালন করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার সৈন্যবাহিনীতে যে সমস্ত ইস্রায়েলীয়রা কাজ করতেন এবারে তার একটা তালিকা দেওয়া যাক| 24,000 সেনার এক একটি দল প্রতি মাসে একটা দল হিসেবে সারা বছর জুড়ে কাজে নিযুক্ত থাকত| এই দলে পরিবারের নেতা থেকে শুরু করে সেনাপতি, সৈন্যাধ্যক্ষ, সাধারণ সান্ত্রী সবাই থাকত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই হল ইস্রায়েলীয় বংশের নেতা, হাজার ও শত সৈন্যের সেনাপতি ও তাঁদের অধীন কর্মচারীদের তালিকা। এঁরা বিভিন্ন সৈন্যদলের সমস্ত বিষয়ে রাজাকে সাহায্য করতেন। বারোটি দলের প্রত্যেকটিতে চব্বিশ হাজার সৈন্য ছিল। সারা বছর ধরে এক একটি দল এক এক মাস করে কাজ করত।