1 Chronicles 27:24 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সরূয়ার পুত্র যোয়াব গণনা করতে আরম্ভ করেছিলেন, কিন্তু সমাপ্ত করেন নি; আর গণনার দরুন ইসরাইলের উপরে গজব পড়েছিল; এবং তাদের সংখ্যা দাউদ বাদশাহ্র ইতিহাস-পুস্তকে লেখা হল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সরূয়ার ছেলে যোয়াব জনগণনা করতে শুরু করলেন কিন্তু তা শেষ করেননি। এই জনগণনার কারণে ইস্রায়েলের উপর ঈশ্বরের ক্রোধ নেমে এসেছিল, এবং সেই সংখ্যাটি রাজা দাউদের ইতিহাস-গ্রন্থে নথিভুক্ত হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সরূয়ার পুত্র যোয়াব গণনা করিতে আরম্ভ করিয়াছিলেন, কিন্তু সমাপ্ত করেন নাই; আর গণনা প্রযুক্ত ইস্রায়েলের উপরে কোপ পড়িয়াছিল; এবং তাহাদের সংখ্যা দায়ূদ রাজার ইতিহাস-পুস্তকে লিখিত হইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সরূয়ার পুত্র যোয়াব গণনা করিতে আরম্ভ করিয়াছিলেন, কিন্তু সমাপ্ত করেন নাই; আর গণনা প্রযুক্ত ইস্রায়েলের উপরে কোপ পড়িয়াছিল; এবং তাহাদের সংখ্যা দায়ূদ রাজার ইতিহাস-পুস্তকে লিখিত হইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সরূয়ার ছেলে যোয়াব লোকগণনা করতে শুরু করেছিলেন, কিন্তু তা শেষ করেন নি। লোকগণনার জন্য ইস্রায়েলের উপর সদাপ্রভুর ক্রোধ নেমে এসেছিল। সেইজন্য রাজা দায়ূদের ইতিহাস বইয়ে লোকদের কোন সংখ্যা লেখা হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সরূয়ার ছেলে যোয়াব লোকগণনা করতে শুরুকরেছিলেন, কিন্তু তা শেষ করেন নি। লোকগণনার জন্য ইসরাইলের উপর মাবুদের গজব নেমে এসেছিল। সেইজন্য বাদশাহ্ দাউদের ইতিহাস বইয়ে লোকদের কোন সংখ্যা লেখা হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সরূয়ার পুত্র যোয়াবকে দিয়ে তাদের জনসংখ্যা গণনার কাজ শুরু করেছিলেন, কিন্তু তাও শেষ হয়নি| এর ফলে ঈশ্বর লোকদের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন; যে কারণে রাজা দায়ুদের ইতিহাস গ্রন্থে ইস্রায়েলের কোন জনসংখ্যার উল্লেখ করা হয় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সরূয়ার ছেলে যোয়াব লোকগণনা করতে শুরু করেছিলেন, কিন্তু তা শেষ করেননি। লোকগণনার জন্য ইস্রায়েলের উপর সদাপ্রভুর ক্রোধ নেমে এসেছিল। সেইজন্য রাজা দায়ূদের ইতিহাস বইতে লোকদের কোনো সংখ্যা লেখা হয়নি।