1 Chronicles 27:25 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অদীয়েলের পুত্র অস্‌মাবৎ বাদশাহ্‌র কোষাধ্যক্ষ ছিলেন এবং ক্ষেত, নগর, গ্রাম ও উচ্চগৃহগুলোতে যেসব ভাণ্ডার ছিল, সেসব ভাণ্ডারের নেতা ছিলেন উষিয়ের পুত্র যোনাথন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজকীয় ভাঁড়ারঘরগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল অদীয়েলের ছেলে অসমাবৎকে। প্রত্যন্ত জেলা, নগর, গ্রাম ও নজর-মিনারগুলিতে অবস্থিত ভাঁড়ারঘরগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল উষিয়ের ছেলে যোনাথনকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অদীয়েলের পুত্র অস্‌মাবৎ রাজার কোষাধ্যক্ষ ছিলেন; এবং ক্ষেত্র, নগর, গ্রাম ও দুর্গ সকলে যে যে ভাণ্ডার ছিল, সেই সকলের অধ্যক্ষ উষিয়ের পুত্র যোনাথন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অদীয়েলের পুত্র অস্‌মাবৎ রাজার কোষাধ্যক্ষ ছিলেন; এবং ক্ষেত্র, নগর, গ্রাম ও দুর্গ সকলে যে যে ভাণ্ডার ছিল, সেই সকলের অধ্যক্ষ উষিয়ের পুত্র যোনাথন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার ভাণ্ডারের দেখাশোনার ভার ছিল অদীয়েলের ছেলে অস্‌মাবতের উপর। ক্ষেত-খামারে, শহরে, গ্রামে ও পাহারা দেওয়ার উঁচু ঘরগুলোতে যে সব গুদাম ছিল তার দেখাশোনা করবার ভার ছিল উষিয়ের ছেলে যোনাথনের উপর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌র ভাণ্ডারের দেখাশোনার ভার ছিল অদীয়েলের ছেলে অস্‌মাবতের উপর। ক্ষেত-খামারে, শহরে, গ্রামে ও পাহারা দেওয়ার উঁচু ঘরগুলোতে যে সব গুদাম ছিল তার দেখাশোনা করবার ভার ছিল উষিয়ের ছেলে যোনাথনের উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজসম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাঁদের ওপর দেওয়া হয়েছিল তাঁদের তালিকা নিম্নরূপ: অদীয়েলের পুত্র অস্মাবৎ ছিলেন রাজার কোষাধ্যক্ষ| গ্রাম, দুর্গ ও ছোট শহরগুলোর কোষাগারের দায়িত্বে ছিলেন উষিয়ের পুত্র যোনাথন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজার ভান্ডারের দেখাশোনার ভার ছিল অদীয়েলের ছেলে অস্‌মাবতের উপর। ক্ষেত খামারে, শহরে, গ্রামে ও পাহারা দেওয়ার উঁচু ঘরগুলোতে যে সব গুদাম ছিল তার দেখাশোনা করবার ভার ছিল উষিয়ের ছেলে যোনাথনের উপর।