1 Chronicles 27:28 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিম্নভূমিস্থিত জলপাই গাছ ও ডুমুর গাছগুলোর নেতা ছিলেন গদেরীয় বাল-হানন। তৈল-ভাণ্ডারের নেতা ছিলেন যোয়াশ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পশ্চিমদিকের পর্বতমালার পাদদেশে অবস্থিত পাহাড়ি এলাকার জলপাই ও দেবদারু-ডুমুর গাছগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল গদেরীয় বায়াল-হাননকে। জলপাই তেল জোগানোর দায়িত্ব দেওয়া হল যোয়াশকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিম্নভূমিস্থিত জিতবৃক্ষ ও সুকমোরবৃক্ষ সকলের অধ্যক্ষ গদেরীয় বাল-হানন। তৈল-ভাণ্ডারের অধ্যক্ষ যোয়াশ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিম্নভূমিস্থিত জলপাইবৃক্ষ ও সুকমোরবৃক্ষ সকলের অধ্যক্ষ গদেরীয় বাল-হানন। তৈল-ভাণ্ডারের অধ্যক্ষ যোয়াশ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পশ্চিম দিকের নীচু পাহাড়ী এলাকার জলপাই ও ডুমুর গাছের ভার ছিল গদেরীয় বাল-হাননের উপর। জলপাইয়ের তেলের ভাণ্ডারের ভার ছিল যোয়াশের উপর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পশ্চিম দিকের নীচু পাহাড়ী এলাকার জলপাই ও ডুমুর গাছের ভার ছিল গদেরীয় বাল-হাননের উপর। জলপাইয়ের তেলের ভাণ্ডারের ভার ছিল যোয়াশের উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গদেরের বাল-হানন পশ্চিমের পার্বত্য অঞ্চলের জলপাই গাছগুলি এবং সুকমোর গাছগুলি রক্ষণাবেক্ষণ করতেন| তেলের ভাঁড়ার সামলাতেন যোয়াশ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নীচু পাহাড়ী এলাকার জিতবৃক্ষ ও ডুমুর গাছের ভার ছিল গদেরীয় বাল হাননের উপর। জলপাইয়ের তেলের ভান্ডারের ভার ছিল যোয়াশের উপর।