1 Chronicles 27:29 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শারোণে যেসব গরুর পাল চরত, তার নেতা ছিলেন শারোণীয় সিট্রয়। নানা উপত্যকায় গরুর পালের নেতা ছিলেন অদ্লয়ের পুত্র শাফট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শারোণে চরে বেড়ানো গরু-ছাগলের পালগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল শারোণীয় সিট্রয়কে। উপত্যকাগুলিতে গরু-ছাগলের যেসব পাল ছিল, সেগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল অদলয়ের ছেলে শাফটকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শারোণে যে সকল গোরুর পাল চরিত, তাহার অধ্যক্ষ শারোণীয় সিট্রয়। নানা তলভূমিস্থিত গোরুর পালের অধ্যক্ষ অদ্লয়ের পুত্র শাফট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শারোণে যে সকল গরুর পাল চরিত, তাহার অধ্যক্ষ শারোণীয় সিট্রয়। নানা তলভূমিস্থিত গরুর পালের অধ্যক্ষ অদ্লয়ের পুত্র শাফট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শারোণে যে সব গরুর পাল চরত তাদের ভার ছিল শারোণীয় সিট্রয়ের উপর। উপত্যকার গরুর পালের ভার ছিল অদ্লয়ের ছেলে শাফটের উপর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শারোণে যে সব গরুর পাল চরত তাদের ভার ছিল শারোণীয় সিট্রয়ের উপর। উপত্যকার গরুর পালের ভার ছিল অদ্লয়ের ছেলে শাফটের উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শারোণের আশেপাশের গবাদি পশুর দায়িত্ব ছিল সিট্রয়ের ওপর| অদ্লযের পুত্র শাফট ছিলেন সমভূমিতে যে সমস্ত গবাদি পশু চরে বেড়ায় তার দায়িত্বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শারোণে যে সব গরুর পাল চরত তাদের ভার ছিল শারোণীয় সিট্রয়ের উপর। উপত্যকার গরুর পালের ভার ছিল অদ্লয়ের ছেলে শাফটের উপর।