1 Chronicles 27:32 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদের চাচা যোনাথন মন্ত্রী ও বুদ্ধিমান লোক, আর লেখক ছিলেন এবং হক্‌মোনির পুত্র যিহীয়েল রাজপুত্রদের সেবা করার দায়িত্বে ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদের কাকা যোনাথন ছিলেন এমন একজন পরামর্শদাতা, যিনি জ্ঞানবুদ্ধিতে পরিপূর্ণ একজন মানুষ ও একজন শাস্ত্রবিদও ছিলেন। হকমোনির ছেলে যিহীয়েল রাজার ছেলেদের যত্ন নিতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদের পিতৃব্য যোনাথন মন্ত্রী ও বুদ্ধিমান্‌ লোক, আর লেখক ছিলেন; এবং হক্‌মোনির পুত্র যিহীয়েল রাজপুত্রদের বয়স্য ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদের পিতৃব্য যোনাথন মন্ত্রী ও বুদ্ধিমান লোক, আর লেখক ছিলেন; এবং হক্‌মোনির পুত্র যিহীয়েল রাজপুত্রদের বয়স্য ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদের কাকা যোনাথন ছিলেন পরামর্শদাতা, বুদ্ধিমান লোক ও রাজার লেখক। রাজার ছেলেদের শিক্ষার ব্যবস্থার ভার ছিল হক্‌মোনির ছেলে যিহীয়েলের উপর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদের চাচা যোনাথন ছিলেন পরামর্শদাতা, বুদ্ধিমান লোক ও বাদশাহ্‌র লেখক। বাদশাহ্‌র ছেলেদের শিক্ষার ব্যবস্থার ভার ছিল হক্‌মোনির ছেলে যিহীয়েলের উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদের কাকা যোনাথন ছিলেন বিচক্ষণ পরামর্শদাতা ও লেখক| হক্মোনির পুত্র যিহীয়েল রাজপুত্রদের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদের কাকা যোনাথন ছিলেন পরামর্শদাতা, বুদ্ধিমান লোক ও রাজার লেখক। রাজার ছেলেদের শিক্ষার ব্যবস্থার ভার ছিল হক্‌মোনির ছেলে যিহীয়েলের উপর।