1 Chronicles 28:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন সাবধান হও, কেননা পবিত্র স্থানের জন্য একটি গৃহ নির্মাণ করতে মাবুদ তোমাকে মনোনীত করেছেন; তুমি বলবান হয়ে কাজ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তবে বিবেচনা করো, কারণ উপাসনার পীঠস্থানরূপে একটি ভবন তৈরি করার উদ্দেশে তিনি তোমাকেই মনোনীত করেছেন। তুমি বলবান হও ও সে কাজটি করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন সাবধান হও, কেননা ধর্ম্মধামের জন্য এক গৃহ নির্ম্মাণ করিতে সদাপ্রভু তোমাকে মনোনীত করিয়াছেন; তুমি বলবান হইয়া কার্য্য কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন সাবধান হও, কেননা ধর্মধামের জন্য এক গৃহ নির্মাণ করিতে সদাপ্রভু তোমাকে মনোনীত করিয়াছেন; তুমি বলবান হইয়া কার্য কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন মনোযোগী হও, কারণ উপাসনা করবার জন্য একটা ঘর তৈরী করতে সদাপ্রভু তোমাকেই বেছে নিয়েছেন। তুমি শক্তিশালী হও এবং কাজ কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন মনোযোগী হও, কারণ এবাদত করবার জন্য একটা ঘর তৈরী করতে মাবুদ তোমাকেই বেছে নিয়েছেন। তুমি শক্তিশালী হও এবং কাজ কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তাঁর পবিত্র মন্দির নির্মাণের জন্য তোমাকে মনোনীত করেছেন, একথা সম্যকভাবে উপলব্ধি কর। এবার কাজে এগিয়ে যাও এবং দৃঢ় সঙ্কল্প নিয়ে কাজ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনে রেখো, প্রভু স্বয়ং তাঁর মন্দির বানানোর কাজ তোমার হাতে অর্পণ করেছেন| সুতরাং সবল হও এবং সফলতার সঙ্গে এটি সম্পূর্ণ কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন মনোযোগী হও, কারণ উপাসনা করবার জন্য একটা ঘর তৈরী করতে সদাপ্রভু তোমাকেই বেছে নিয়েছেন। তুমি শক্তিশালী হও এবং কাজ কর।”