1 Chronicles 28:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ তাঁর পুত্র সোলায়মানকে বারান্দার, তার কক্ষগুলোর, ভাণ্ডারগুলোর, উপরিস্থ কুঠরীগুলোর, ভিতর-কুঠরীগুলোর ও গুনাহ্‌ আবরণ সমন্বিত গৃহের নক্‌শা দিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে দাউদ তাঁর ছেলে শলোমনকে মন্দিরের দ্বারমণ্ডপের, সেটির নির্মাণশৈলীর, ভাঁড়ারঘরগুলির, উপরের দিকের অংশগুলির, ভিতরদিকের ঘরগুলির ও প্রায়শ্চিত্ত করার স্থানটির নকশা বুঝিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ আপন পুত্র শলোমনকে বারাণ্ডার, তাহার কক্ষ সকলের, ভাণ্ডার সকলের, উপরিস্থ কুঠরী সকলের, ভিতর কুঠরী সকলের ও পাপাবরণ-সমন্বিত গৃহের আদর্শ দিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ আপন পুত্র শলোমনকে বারান্দার, তাহার কক্ষ সকলের, ভাণ্ডার সকলের, উপরিস্থ কুঠরি সকলের, ভিতর-কুঠরি সকলের ও পাপাবরণ সমন্বিত গৃহের আদর্শ দিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর দায়ূদ তাঁর ছেলে শলোমনকে উপাসনা-ঘরের বারান্দা, তাঁর দালানগুলো, ভাণ্ডার-ঘরগুলো, উপরের ও ভিতরের কামরাগুলো এবং পাপ ঢাকা দেবার জায়গার নক্‌শা দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর দাউদ তাঁর ছেলে সোলায়মানকে বায়তুল-মোকাদ্দসের বারান্দা, তাঁর দালানগুলো, ভাণ্ডার-ঘরগুলো, উপরের ও ভিতরের কামরাগুলো এবং গুনাহ্‌ ঢাকা দেবার জায়গার নক্‌শা দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ মন্দিরের ভাণ্ডার কক্ষের এবং অন্যান্য সমস্ত কক্ষের, পবিত্রতম স্থানের—যেখানে সমস্ত পাপের ক্ষমা হয়—সমস্ত নকশা শলোমনকে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর দায়ুদ, তাঁর পুত্র শলোমনের হাতে মন্দির ও তার শৌধ, ভাঁড়ার ঘর, ওপর তলার ঘর, এর ভেতরের ঘর, করুণা আসনের ঘর – এ সবের নকশা তুলে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর দায়ূদ তাঁর ছেলে শলোমনকে উপাসনা ঘরের বারান্দা, তাঁর দালানগুলো, ভান্ডার ঘরগুলো, উপরের ও ভিতরের কামরাগুলো এবং পাপ ঢাকা দেবার জায়গার নক্‌শা দিলেন।