1 Chronicles 28:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমামদের ও লেবীয়দের পালা এবং মাবুদের গৃহ সম্পর্কীয় সেবাকর্মের সমস্ত কাজ ও মাবুদের গৃহ সম্পর্কীয় সেবাকর্মের সমস্ত পাত্র;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক ও লেবীয়দের বিভিন্ন বিভাগের, এবং সদাপ্রভুর মন্দিরের পরিচর্যামূলক সব কাজের, তথা সেই পরিচর্যাকাজে ব্যবহৃত হতে যাওয়া সব জিনিসপত্রের বিষয়েও তিনি শলোমনকে বেশ কিছু নির্দেশ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজকদের ও লেবীয়দের পালা, এবং সদাপ্রভুর গৃহ সম্পর্কীয় সেবাকর্ম্মার্থক সমস্ত কার্য্য, ও সদাপ্রভুর গৃহ সম্পর্কীয় সেবাকর্ম্মার্থক সমস্ত পাত্র;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজকদের ও লেবীয়দের পালা, এবং সদাপ্রভুর গৃহ সম্পর্কীয় সেবাকর্মার্থক সমস্ত কার্য, ও সদাপ্রভুর গৃহ সম্পর্কীয় সেবাকর্মার্থক সমস্ত পাত্র;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত ও লেবীয়দের বিভিন্ন দলের কাজ, সদাপ্রভুর ঘরের সমস্ত সেবা-কাজ এবং সেই কাজে ব্যবহারের সমস্ত জিনিসপত্র সম্বন্ধে তিনি তাঁকে নির্দেশ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম ও লেবীয়দের বিভিন্ন দলের কাজ, মাবুদের ঘরের সমস্ত এবাদত-কাজ এবং সেই কাজে ব্যবহারের সমস্ত জিনিসপত্র সম্বন্ধে তিনি তাঁকে নির্দেশ দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ ছাড়াও পুরোহিত ও লেবীয়দের নিত্যকর্ম, মন্দিরের সমস্ত কাজ এবং মন্দিরের বাসন ও আসবাবপত্রের যত্ন ও রক্ষণাবেক্ষণের সমস্ত দায়-দায়িত্ব ব্যবস্থাপনার পরিকল্পনাটিও দাউদ তাঁকে বললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি যাজক ও লেবীয়দের কার্যাবলী সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দিলেন| তিনি প্রভুর মন্দির তৈরীর সমস্ত কাজ সম্পর্কে এবং ঈশ্বরের সেবায় যত জিনিষ ব্যবহৃত হয় সব কিছু সম্পর্কেও নির্দেশ দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক ও লেবীয়দের বিভিন্ন দলের কাজ, সদাপ্রভুর ঘরের সমস্ত সেবা কাজ এবং সেই কাজে ব্যবহারের সমস্ত জিনিসপত্র সম্বন্ধে তিনি তাঁকে নির্দেশ দিলেন।