1 Chronicles 28:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সোনার পাত্রগুলোর জন্য সমস্ত রকম সেবাকর্মের সমস্ত পাত্রের জন্য পরিমিত সোনা; সমস্ত রূপার পাত্রের সকল প্রকার সেবাকর্মের সমস্ত পাত্রের জন্য পরিমিত রূপা;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিভিন্ন ধরনের পরিচর্যায় ব্যবহৃত হতে যাওয়া সোনার সব জিনিসপত্রের জন্য সোনার ওজন, ও বিভিন্ন ধরনের পরিচর্যায় ব্যবহৃত হতে যাওয়া রুপোর সব জিনিসপত্রের জন্য রুপোর ওজনও তিনি ঠিক করে দিলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্বর্ণপাত্র সকলের জন্য সকল প্রকার সেবাকর্ম্মার্থক সমস্ত পাত্রের জন্য পরিমিত স্বর্ণ; সমস্ত রৌপ্যময় পাত্রের সকল প্রকার সেবাকর্ম্মার্থক সমস্ত পাত্রের জন্য পরিমিত রৌপ্য;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্বর্ণপাত্র সকলের জন্য সকল প্রকার সেবাকর্মার্থক সমস্ত পাত্রের জন্য পরিমিত স্বর্ণ; সমস্ত রৌপ্যময় পাত্রের সকল প্রকার সেবাকর্মার্থক সমস্ত পাত্রের জন্য পরিমিত রৌপ্য;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিভিন্ন সেবা-কাজের জন্য যে সব সোনা ও রূপার জিনিস ব্যবহার করা হবে তিনি তার জন্য কতটা সোনা ও রূপা লাগবে তার নির্দেশ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিভিন্ন এবাদত-কাজের জন্য যে সব সোনা ও রূপার জিনিস ব্যবহার করা হবে তিনি তার জন্য কতটা সোনা ও রূপা লাগবে তার নির্দেশ দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাসন ও আসবাবপত্র তৈরীর জন্য কতখানি সোনা ও রূপো ব্যবহার করতে হবে,যথা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও তিনি শলোমনকে মন্দির সেবার জন্য প্রয়োজনীয় জিনিষপত্র বানাতে কি পরিমাণ সোনা এবং রূপো লাগবে তা বোঝালেন| সোনার বাতি ও সোনার বাতিদান, রূপোর বাতি ও রূপোর বাতিদান এবং বিভিন্ন বাতিদানগুলি তাদের ব্যবহার অনুযায়ী কোথায় থাকবে তাও পরিকল্পনা করা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিভিন্ন সেবা কাজের জন্য যে সব সোনা ও রূপার জিনিস ব্যবহার করা হবে তিনি তার জন্য কতটা সোনা ও রূপা লাগবে তার নির্দেশ দিলেন।