1 Chronicles 28:15 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং সোনার প্রদীপ-আসনের ও সোনার প্রদীপ সকলের জন্য, অর্থাৎ সকল প্রদীপ-আসনের ও তৎসম্বন্ধীয় প্রদীপের জন্য পরিমিত সোনা; এবং রূপার প্রদীপ-আসনের, প্রত্যেক প্রদীপ-আসনের ব্যবহার অনুসারে সকল প্রদীপ-আসনের ও তৎসম্বন্ধীয় প্রদীপ-আসনগুলোর জন্য পরিমিত রূপা;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেকটি বাতিদানের ব্যবহার অনুসারে সোনার বাতিদানগুলির ও সেগুলিতে থাকা বাতিগুলির জন্য নিরূপিত সোনার ওজন, এবং প্রত্যেকটি বাতিদানের ও সেগুলিতে থাকা বাতিগুলির ওজন; এবং প্রত্যেকটি রুপোর বাতিদানের ও সেগুলিতে থাকা বাতিগুলির জন্য নিরূপিত রুপোর ওজন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং স্বর্ণদীপবৃক্ষের ও স্বর্ণদীপ সকলের জন্য, অর্থাৎ সকল দীপবৃক্ষের ও তৎসম্বন্ধীয় দীপের জন্য পরিমিত স্বর্ণ; এবং রৌপ্যময় দীপবৃক্ষের, প্রত্যেক দীপবৃক্ষের ব্যবহার অনুসারে সকল দীপবৃক্ষের ও তৎসম্বন্ধীয় দীপগুলির জন্য পরিমিত রৌপ্য;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং স্বর্ণদীপবৃক্ষের ও স্বর্ণদীপ সকলের জন্য, অর্থাৎ সকল দীপবৃক্ষের ও তৎসম্বন্ধীয় দীপের জন্য পরিমিত স্বর্ণ; এবং রৌপ্যময় দীপবৃক্ষের, প্রত্যেক দীপবৃক্ষের ব্যবহার অনুসারে সকল দীপবৃক্ষের ও তৎসম্বন্ধীয় দীপগুলির জন্য পরিমিত রৌপ্য;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকটি সোনার বাতিদান ও বাতির জন্য কতটা সোনা এবং ব্যবহার অনুসারে প্রত্যেকটা রূপার বাতিদান ও বাতির জন্য কতটা রূপা লাগবে তার নির্দেশ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকটি সোনার বাতিদান ও বাতির জন্য কতটা সোনা এবং ব্যবহার অনুসারে প্রত্যেকটা রূপার বাতিদান ও বাতির জন্য কতটা রূপা লাগবে তার নির্দেশ দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেকটি প্রদীপ ও তার জন্য পিলসুজ,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেকটি সোনার বাতিদান ও বাতির জন্য কতটা সোনা এবং ব্যবহার অনুসারে প্রত্যেকটি রূপার বাতিদান ও বাতির জন্য কতটা রূপা লাগবে তার নির্দেশ দিলেন।