1 Chronicles 28:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তিন কাঁটাযুক্ত শূল, বাটি ও জগগুলোর জন্য খাঁটি সোনা; এবং সোনার কটোরাগুলোর মধ্যে প্রত্যেক কটোরার জন্য পরিমিত সোনা; এবং রূপার কটোরাগুলোর মধ্যে প্রত্যেক কটোরার জন্য পরিমিত রূপা;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাঁটাচামচগুলির, যেসব বাটি দিয়ে জল ছিটানো হয়, সেগুলির ও ঘটিগুলির জন্য নিরূপিত খাঁটি সোনার ওজন; সোনার প্রত্যেকটি থালার জন্য নিরূপিত সোনার ওজন; রুপোর প্রত্যেকটি থালার জন্য নিরূপিত রুপোর ওজন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং ত্রিকন্টক শূল, বাটি ও স্রুব সকলের জন্য নির্ম্মল স্বর্ণ; এবং স্বর্ণময় কটোরা সকলের মধ্যে প্রত্যেক কটোরার জন্য পরিমিত স্বর্ণ; এবং রৌপ্যময় কটোরা সকলের মধ্যে প্রত্যেক কটোরার জন্য পরিমিত রৌপ্য;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং ত্রিকণ্টক শূল, বাটি ও জগ সকলের জন্য নির্মল স্বর্ণ; এবং স্বর্ণময় কটোরা সকলের মধ্যে প্রত্যেক কটোরার জন্য পরিমিত স্বর্ণ; এবং রৌপ্যময় কটোরা সকলের মধ্যে প্রত্যেক কটোরার জন্য পরিমিত রৌপ্য;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাংস তুলবার কাঁটা, উৎসর্গের রক্ত রাখবার বাটি ও কলসী আর ধূপ-বেদীর জন্য কতটা খাঁটি সোনা লাগবে এবং প্রত্যেকটি সোনা ও রূপার পাত্রের জন্য কতটা সোনা ও রূপা লাগবে তার নির্দেশ দিলেন। এছাড়া রথ, অর্থাৎ সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি ঢেকে রাখবার জন্য যে সোনার করূবেরা পাখা-মেলা অবস্থায় থাকবে তাদের জন্য কতটা খাঁটি সোনা লাগবে তিনি তারও নির্দেশ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গোশ্ত তুলবার কাঁটা, কোরবানীর রক্ত রাখবার পেয়ালা ও কলসী আর ধূপগাহের জন্য কতটা খাঁটি সোনা লাগবে এবং প্রত্যেকটি সোনা ও রূপার পাত্রের জন্য কতটা সোনা ও রূপা লাগবে তার নির্দেশ দিলেন। এছাড়া রথ, অর্থাৎ মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি ঢেকে রাখবার জন্য যে সোনার কারুবীরা পাখা-মেলা অবস্থায় থাকবে তাদের জন্য কতটা খাঁটি সোনা লাগবে তিনি তারও নির্দেশ দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাঁটা চামচ, গামলা, জার তৈরী করার জন্য কতখানি খাঁটি সোনা এবং থালা তৈরীর জন্য কতখানি সোনা ও রূপো লাগবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কাঁটাচামচ ও বাসনপত্রের ও কলসের জন্য কি পরিমাণ খাঁটি সোনা দরকার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মাংস তুলবার কাঁটা, উৎসর্গের রক্ত রাখবার বাটি ও কলসী আর ধূপ বেদির জন্য কতটা খাঁটি সোনা লাগবে এবং প্রত্যেকটি সোনা ও রূপার পাত্রের জন্য কতটা সোনা ও রূপা লাগবে তার নির্দেশ দিলেন।