1 Chronicles 28:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ বললেন, এ সব মাবুদের হস্তচালন ক্রমে রচিত লিপি; তিনি আর্দশের সমস্ত কাজ আমাকে বুঝিয়ে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এসবই,” দাউদ বললেন, “আমার উপর সদাপ্রভুর হাত বিস্তারিত থাকার পরিণামস্বরূপ আমি লিখে রাখতে পেরেছি, এবং সেই নকশার পুঙ্খানুপুঙ্খ সব বিবরণ তিনি আমাকে বুঝতে সাহায্য করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[দায়ূদ কহিলেন], এ সমস্ত সদাপ্রভুর হস্তচালন ক্রমে রচিত লিপি; তিনি আদর্শের সমস্ত কার্য্য আমাকে বুঝাইয়া দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[দায়ূদ কহিলেন], এই সমস্ত সদাপ্রভুর হস্তচালন ক্রমে রচিত লিপি; তিনি আদর্শের সমস্ত কার্য আমাকে বুঝাইয়া দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ বললেন, “সদাপ্রভু যে নমুনা আমার কাছে প্রকাশ করেছিলেন তাঁর পরিচালনায় আমি তা এঁকেছিলাম, আর সেই নমুনার খুঁটিনাটি বুঝবার জ্ঞান তিনি আমাকে দিয়েছিলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ বললেন, “মাবুদ যে নমুনা আমার কাছে প্রকাশ করেছিলেন তাঁর পরিচালনায় আমি তা এঁকেছিলাম, আর সেই নমুনার খুঁটিনাটি বুঝবার জ্ঞান তিনি আমাকে দিয়েছিলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ বললেন, এ সব পরিকল্পনাই নির্দেশনামাতে লেখা আছে, যা স্বয়ং প্রভু পরমেশ্বর তাঁর নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য আমাকে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ বললেন, “এসব প্রভুর আদেশে আমিই লিপিবদ্ধ করেছি| প্রভু আমাকে এই সমস্ত নকশার সব কিছু ভাল করে বুঝতে ও করতে সাহায্য করেছিলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ বললেন, “সদাপ্রভু তাঁর পরিচালনার যে নমুনা আমার কাছে প্রকাশ করেছিলেন তাঁর পরিচালনায় আমি তা এঁকেছিলাম, আর সেই নমুনার খুঁটিনাটি বুঝবার জ্ঞান তিনি আমাকে দিয়েছিলেন।”