1 Chronicles 28:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি আমাকে বলেছেন, তোমার পুত্র শলোমনই আমার গৃহ ও আমার সমস্ত প্রাঙ্গণ নির্মাণ করবে; কেননা আমি তাকেই আমার পুত্র বলে মনোনীত করেছি, আমিই তার পিতা হবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাকে বললেন: ‘তোমার ছেলে শলোমনই সেই লোক, যে আমার ভবন ও প্রাঙ্গণ তৈরি করবে, কারণ আমার ছেলে হওয়ার জন্য আমি তাকে মনোনীত করেছি, এবং আমিই তার বাবা হব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আমাকে বলিয়াছেন, তোমার পুত্র শলোমনই আমার গৃহ ও আমার প্রাঙ্গণ সকল নির্ম্মাণ করিবে; কেননা আমি তাহাকেই আমার পুত্র বলিয়া মনোনীত করিয়াছি, আমিই তাহার পিতা হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আমাকে বলিয়াছেন, তোমার পুত্র শলোমনই আমার গৃহ ও আমার প্রাঙ্গণ সকল নির্মাণ করিবে; কেননা আমি তাহাকেই আমার পুত্র বলিয়া মনোনীত করিয়াছি, আমিই তাহার পিতা হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে বলেছেন, ‘তোমার ছেলে শলোমনই সেই লোক, যে আমার ঘর ও উঠান তৈরী করবে, কারণ আমি তাকেই আমার পুত্র হবার জন্য বেছে নিয়েছি আর আমি তার পিতা হব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে বলেছেন, ‘তোমার ছেলে সোলায়মানই সেই লোক, যে আমার ঘর ও উঠান তৈরী করবে, কারণ আমি তাকেই আমার পুত্র হবার জন্য বেছে নিয়েছি আর আমি তার পিতা হব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে বলেছেন, তোমার পুত্র শলোমনই সেই ব্যক্তি যে আমার মন্দির নির্মাণ করবে। তাকে আমি আমার পুত্র হবার জন্য মনোনীত করেছি, আমি তার পিতা হব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে বললেন, ‘দায়ুদ, তোমার পুত্র শলোমন আমার মন্দির ও তার সংলগ্ন সব কিছু বানাবে| কেন? কারণ আমি শলোমনকে আমার সন্তান হিসেবে বেছে নিয়েছি এবং আমি হব তার পিতা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাকে বলেছেন, ‘তোমার ছেলে শলোমনই সেই লোক, যে আমার ঘর ও উঠান তৈরী করবে, কারণ আমি তাকেই আমার ছেলে হবার জন্য বেছে নিয়েছি আর আমি তার বাবা হব।