1 Chronicles 28:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে আমার পুত্র সোলায়মান, তুমি তোমার পিতার আল্লাহ্‌কে জ্ঞাত হও এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাঁর সেবা কর; কেননা মাবুদ সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন ও চিন্তার সমস্ত কল্পনা বোঝেন; তুমি যদি তাঁর খোঁজ কর, তবে তিনি তোমাকে তাঁর উদ্দেশ লাভ করতে দেবেন, কিন্তু যদি তাঁকে ত্যাগ কর, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর তুমি, বাছা শলোমন, তুমি তোমার বাবার ঈশ্বরকে স্বীকৃতি দিয়ো, এবং সর্বান্তঃকরণে নিষ্ঠা সমেত ও ইচ্ছুক এক মন নিয়ে তাঁর সেবা কোরো, কারণ সদাপ্রভু প্রত্যেকটি অন্তর অনুসন্ধান করলেন ও প্রত্যেকটি বাসনা ও প্রত্যেকটি চিন্তাভাবনা বোঝেন। তুমি যদি তাঁর অন্বেষণ করো, তবে তাঁকে খুঁজে পাবেই; কিন্তু যদি তাঁকে ত্যাগ করো, তবে তিনি চিরতরে তোমাকে প্রত্যাখ্যান করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হে আমার পুত্র শলোমন, তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও, এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাঁহার সেবা কর; কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন, ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন; তুমি যদি তাঁহার অন্বেষণ কর, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ পাইতে দিবেন; কিন্তু যদি তাঁহাকে ত্যাগ কর, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হে আমার পুত্র শলোমন, তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও, এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাঁহার সেবা কর; কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন, ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন; তুমি যদি তাঁহার অন্বেষণ কর, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ পাইতে দিবেন, কিন্তু যদি তাঁহাকে ত্যাগ কর, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আর তুমি, আমার ছেলে শলোমন, তুমি তোমার বাবার ঈশ্বরকে সামনে রেখে চলবে এবং তোমার অন্তর স্থির রেখে ও মনের ইচ্ছা দিয়ে তাঁর সেবা করবে, কারণ সদাপ্রভু প্রত্যেকটি অন্তর খুঁজে দেখেন এবং চিন্তার প্রত্যেকটি উদ্দেশ্য বোঝেন। তাঁর ইচ্ছা জানতে চাইলে তুমি তা জানতে পারবে, কিন্তু যদি তুমি তাঁকে ত্যাগ কর তবে তিনিও তোমাকে চিরকালের জন্য অগ্রাহ্য করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আর তুমি, আমার ছেলে সোলায়মান, তুমি তোমার পিতার আল্লাহ্‌কে সামনে রেখে চলবে এবং তোমার দিল স্থির রেখে ও মনের ইচ্ছা দিয়ে তাঁর এবাদত করবে, কারণ মাবুদ প্রত্যেকটি দিল তালাশ করে দেখেন এবং চিন্তার প্রত্যেকটি উদ্দেশ্য বোঝেন। তাঁর ইচ্ছা জানতে চাইলে তুমি তা জানতে পারবে, কিন্তু যদি তুমি তাঁকে ত্যাগ কর তবে তিনিও তোমাকে চিরকালের জন্য অগ্রাহ্য করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমনকে তিনি বললেন, পুত্র তোমার প্রতি আমার আদেশ, তুমি তোমার পিতার ঈশ্বরকে স্বীকার কর এবং একনিষ্ঠ হৃদয়ে ও অকুন্ঠ চিত্তে তাঁর সেবা কর। তিনি জানেন আমাদের সমস্ত চিন্তা ও মনোবাসনার কথা। তুমি যদি তাঁর কাছে যাও, তিনি তোমাকে গ্রহণ করবেন, কিন্তু তুমি যদি তাঁর কাছে থেকে দূরে সরে যাও, তাহলে তিনি তোমাকে চিরকালের জন্য পরিত্যাগ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আর তুমি আমার পুত্র শলোমন, তুমিও ঈশ্বরকে পিতা রূপে জানবে| পবিত্র মনে, আনন্দ ও ভক্তিভরে আজীবন ঈশ্বরের সেবা করো| কারণ ঈশ্বর সর্বত্র বিরাজমান, তিনি তোমার মনের সমস্ত কথাই জানতে পারেন| তুমি যদি কখনও তাঁর কাছে সাহায্য প্রার্থনা করো, তিনি নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবেন| আর যদি কখনও তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নাও, তিনিও চির দিনের মত তোমায় ত্যাগ করে যাবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আর তুমি, আমার ছেলে শলোমন, তুমি তোমার বাবার ঈশ্বরকে সামনে রেখে চলবে এবং তোমার অন্তর স্থির রেখে ও মনের ইচ্ছা দিয়ে তাঁর সেবা করবে, কারণ সদাপ্রভু প্রত্যেকটি অন্তর খুঁজে দেখেন এবং চিন্তার প্রত্যেকটি উদ্দেশ্য বোঝেন। তাঁর ইচ্ছা জানতে চাইলে তুমি তা জানতে পারবে, কিন্তু যদি তুমি তাঁকে ত্যাগ কর তবে তিনিও তোমাকে চিরকালের জন্য অগ্রাহ্য করবেন।