1 Chronicles 29:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ সমস্ত সমাজের সাক্ষাতে মাবুদের শুকরিয়া করলেন। দাউদ বললেন, হে মাবুদ তোমার প্রশংসা হোক, আমাদের পূর্বপুরুষ ইসরাইলের আল্লাহ্, তুমি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ এই বলে সমগ্র জনসমাজের উপস্থিতিতে সদাপ্রভুর প্রশংসা করলেন, “তোমার প্রশংসা হোক, হে সদাপ্রভু, হে আমাদের পূর্বপুরুষ ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ সমস্ত সমাজের সাক্ষাতে সদাপ্রভুর ধন্যবাদ করিলেন। দায়ূদ কহিলেন, হে সদাপ্রভু, আমাদের পিতৃপুরুষ ইস্রায়েলের ঈশ্বর, তুমি অনাদিকাল অবধি অনন্তকাল পর্য্যন্ত ধন্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ সমস্ত সমাজের সাক্ষাতে সদাপ্রভুর ধন্যবাদ করিলেন। দায়ূদ কহিলেন, হে সদাপ্রভু, আমাদের পিতৃপুরুষ ইস্রায়েলের ঈশ্বর, তুমি অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত ধন্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ সমস্ত লোকের সামনে এই বলে সদাপ্রভুর গৌরব করলেন, “হে সদাপ্রভু, আমাদের পূর্বপুরুষ ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল থেকে অনন্ত কাল পর্যন্ত তোমার গৌরব হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ সমস্ত লোকের সামনে এই বলে মাবুদের প্রশংসা করলেন, “হে মাবুদ, আমাদের পূর্বপুরুষ ইসরাইলের আল্লাহ্, অনাদিকাল থেকে আখেরাত পর্যন্ত তোমার প্রশংসা হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সভার সকলের সামনে রাজা দাউদ প্রভু পরমেশ্বরের উদ্দেশে স্তব নিবেদন করলেন। তিনি বললেন, আমাদের পূর্বপুরুষ যাকোবের আরাধ্য প্রভু পরমেশ্বরের স্তবগান হোক যুগে যুগে চিরকাল!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদ তারপর সমবেত লোকদের সামনে প্রভুর প্রশংসা করে বললেন: “প্রভু ইস্রায়েলের ঈশ্বর, হে আমাদের পিতা, যুগে যুগে, আবহমান কাল যেন তোমারই বন্দনা হয়!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ সমস্ত লোকের সামনে এই বলে সদাপ্রভুর গৌরব করলেন, হে সদাপ্রভু, আমাদের পূর্বপুরুষ ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তোমার গৌরব হোক।