1 Chronicles 29:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, মহত্ত্ব, পরাক্রম, গৌরব, জয় ও মহিমা তোমারই; কেননা বেহেশতে ও দুনিয়াতে যা কিছু আছে সবই তোমার; হে মাবুদ রাজ্য তোমারই এবং তুমি সকলের মস্তকরূপে উন্নত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, মহত্ত্ব ও ক্ষমতা তোমারই আর প্রতাপ ও রাজসিকতা ও ঐশ্বর্যও তোমারই, কারণ স্বর্গে ও মর্ত্যে সবকিছু তোমারই। হে সদাপ্রভু, রাজ্য তোমারই; সবকিছুর উপরে তুমিই মস্তকরূপে উন্নত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, মহত্ত্ব, পরাক্রম, গৌরব, জয় ও প্রতাপ তোমারই; কেননা স্বর্গে ও পৃথিবীতে যাহা কিছু আছে, সকলই তোমার; হে সদাপ্রভু, রাজ্য তোমারই, এবং তুমি সকলের মস্তকরূপে উন্নত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, মহত্ত্ব, পরাক্রম, গৌরব, জয় ও প্রতাপ তোমারই; কেননা স্বর্গে ও পৃথিবীতে যাহা কিছু আছে সকলই তোমার; হে সদাপ্রভু, রাজ্য তোমারই, এবং তুমি সকলের মস্তকরূপে উন্নত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, মহিমা, শক্তি, জাঁকজমক, জয় আর গৌরব তোমার, কারণ স্বর্গের ও পৃথিবীর সব কিছু তোমারই। হে সদাপ্রভু, তুমিই সব কিছুর উপরে রাজত্ব করছ; তোমার স্থান সকলের উপরে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, মহিমা, শক্তি, জাঁকজমক, জয় আর প্রশংসা তোমার, কারণ বেহেশতের ও দুনিয়ার সব কিছু তোমারই। হে মাবুদ, তুমিই সব কিছুর উপরে রাজত্ব করছ; তোমার স্থান সকলের উপরে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি মহান, তুমি সর্বশক্তিমান, সকল গৌরব ও রাজকীয় মর্যাদায় তুমি বিভূষিত। স্বর্গ ও পৃথিবীর সব কিছুই তোমার, তুমি রাজরাজেশ্বর, সর্বাধিপতি তুমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যা কিছু সত্য, শক্তি, মহিমা, বিজয় ও সন্মান, এসবই তো তোমার, কারণ এই পৃথিবী ও আকাশ – এই মহাবিশ্বের সব কিছুই তোমার| হে প্রভু, এই রাজত্বও তোমার| তুমিই শীর্ষস্থানীয়| সব কিছুর শাসক, সবেরই নিয়ামক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, মহিমা, শক্তি, জাঁকজমক, জয় আর গৌরব তোমার, কারণ স্বর্গের ও পৃথিবীর সব কিছু তোমারই। হে সদাপ্রভু, তুমিই সব কিছুর উপরে রাজত্ব করছ; তোমার জায়গা সবার উপরে।