1 Chronicles 29:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমা থেকে ধন ও গৌরব আসে এবং তুমি সকলের উপরে কর্তৃত্ব করছো; তোমারই হাতে বল ও পরাক্রম এবং তোমারই হাতে সকলকে মহত্ত্ব ও শক্তি দেবার অধিকার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধনসম্পত্তি ও সম্মান তোমারই কাছ থেকে আসে; তুমিই সবকিছুর শাসনকর্তা। সবাইকে উন্নত করার ও শক্তি জোগানোর জন্য শক্তি ও বল তোমারই হাতে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমা হইতে ধন ও গৌরব আইসে, এবং তুমি সকলের উপরে কর্ত্তৃত্ব করিতেছ; তোমারই হস্তে বল ও পরাক্রম, এবং তোমারই হস্তে সকলকে মহত্ত্ব ও শক্তি দিবার অধিকার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমা হইতে ধন ও গৌরব আইসে, এবং তুমি সকলের উপরে কর্তৃত্ব করিতেছ; তোমারই হস্তে বল ও পরাক্রম, এবং তোমারই হস্তে সকলকে মহত্ত্ব ও শক্তি দিবার অধিকার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধন ও সম্মান আসে তোমারই কাছ থেকে; তুমিই সব কিছু শাসন করে থাক। তোমার হাতেই রয়েছে শক্তি আর ক্ষমতা; মানুষকে উন্নত করবার ও শক্তি দেবার অধিকার তোমারই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধন ও সম্মান আসে তোমারই কাছ থেকে; তুমিই সব কিছু শাসন করে থাক। তোমার হাতেই রয়েছে শক্তি আর ক্ষমতা; মানুষকে উন্নত করবার ও শক্তি দেবার অধিকার তোমারই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত সম্পদ ও সম্মান তোমারই দান, আপন শক্তি ও ক্ষমতায় তুমি সকলের উপর শাসন পরিচালনা কর, যে কোন জনকে তুমি মহান করতে পার, তাকে করতে পার শক্তিমান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সম্পদ ও সম্মান, তোমার কাছ থেকেই আসে| তুমি সব কিছু শাসন কর| ক্ষমতা ও শক্তি তোমার হাতে রয়েছে| একমাত্র তুমিই আর কাউকে মহান ও শক্তিশালী করতে পার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন ও সম্মান আসে তোমারই কাছ থেকে; তুমিই সব কিছু শাসন করে থাক। তোমার হাতেই রয়েছে শক্তি আর ক্ষমতা; মানুষকে উন্নত করবার ও শক্তি দেবার অধিকার তোমারই।