1 Chronicles 29:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমাদের সমস্ত পূর্বপুরুষ যেমন ছিলেন, তেমনি আমরাও তোমার সম্মুখে বিদেশী ও প্রবাসী, দুনিয়াতে আমাদের আয়ু ছায়ার মত ও আশাবিহীন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের সব পূর্বপুরুষদের মতো আমরাও তোমার দৃষ্টিতে বিদেশি ও অচেনা অজানা লোক। পৃথিবীর বুকে আমাদের দিনগুলি এক ছায়ার মতো, যার কোনও আশাই নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমাদের সমস্ত পিতৃপুরুষ যেমন ছিলেন, তেমনি আমরাও তোমার সম্মুখে বিদেশী ও প্রবাসী, পৃথিবীতে আমাদের আয়ু ছায়াসদৃশ ও আশাবিহীন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমাদের সমস্ত পিতৃপুরুষ যেমন ছিলেন, তেমনি আমরাও তোমার সম্মুখে বিদেশী ও প্রবাসী, পৃথিবীতে আমাদের আয়ু ছায়াসদৃশ ও আশাবিহীন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা তোমার চোখে আমাদের সমস্ত পূর্বপুরুষদের মতই পরদেশী বাসিন্দা। পৃথিবীতে আমাদের দিনগুলো ছায়ার মত, আমাদের কোন আশা নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা তোমার চোখে আমাদের সমস্ত পূর্বপুরুষদের মতই পরদেশী বাসিন্দা। দুনিয়াতে আমাদের দিনগুলো ছায়ার মত, আমাদের কোন আশা নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি জান হে প্রভু পরমেশ্বর, আমাদের পূর্বপুরুষদের মত আমরাও প্রবাসী আগন্তুকের জীবন যাপন করে চলেছি। এ পৃথিবীতে আমাদের জীবন ছায়াময় যা ধীরে ধীরে সরে যায়, মৃত্যুর হাত আমরা এড়াতে পারি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা তো আমাদের পূর্বপুরুষের মতোই এই পৃথিবীতে শুধুই পথিক, আমাদের জীবন এই পৃথিবীতে ক্ষণিকের ছায়া মাত্র ও আশাবিহীন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা তোমার চোখে আমাদের সমস্ত পূর্বপুরুষদের মতই পরদেশী বাসিন্দা। পৃথিবীতে আমাদের দিন গুলো ছায়ার মত, আমাদের কোনো আশা নেই।