1 Chronicles 29:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমাদের আল্লাহ্, তোমার পবিত্র নামের উদ্দেশে একটি গৃহ নির্মাণ করার জন্য আমরা এই যে দ্রব্যরাশির আয়োজন করেছি, এসব তোমার হাত হতেই এসেছে এবং সবই তোমার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তোমার পবিত্র নামের জন্য এক মন্দির তৈরি করতে গিয়ে আমরা এই যেসব প্রচুর আয়োজন করেছি, এসবই তোমার হাত ধরেই এসেছে, এবং এসব তোমারই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তোমার পবিত্র নামের উদ্দেশে এক গৃহ নির্ম্মাণ করিবার জন্য আমরা এই যে দ্রব্যরাশির আয়োজন করিয়াছি, এ সকল তোমার হস্ত হইতেই আসিয়াছে, এবং সকলই তোমার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তোমার পবিত্র নামের উদ্দেশে এক গৃহ নির্মাণ করিবার জন্য আমরা এই যে দ্রব্যরাশির আয়োজন করিয়াছি, এই সকল তোমার হস্ত হইতেই আসিয়াছে, এবং সকলই তোমার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তোমার পবিত্র নামের উদ্দেশে একটা ঘর তৈরীর জন্য এই যে প্রচুর জিনিসের আয়োজন আমরা করেছি তা তোমার কাছ থেকেই এসেছে এবং এর সব কিছুই তোমার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমাদের মাবুদ আল্লাহ্, তোমার পবিত্র নামের উদ্দেশে একটা ঘর তৈরীর জন্য এই যে প্রচুর জিনিসের আয়োজন আমরা করেছি তা তোমার কাছ থেকেই এসেছে এবং এর সব কিছুই তোমার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর আমাদের আরাধ্য ঈশ্বর, তোমার পবিত্র নামের সম্মানে একটি মন্দির নির্মাণ করার জন্য আমরা সকলে মিলে এই সম্পদ এনেছি, এ সবই তোমার দান, সবই তোমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আমাদের প্রভু, তোমার নামকে সম্মানিত করবার জন্য, তোমার মন্দির তৈরী করবার জন্য আমরা যা কিছু সংগ্রহ করেছি তার সবই তোমার কাছ থেকেই এসেছে| এ সমস্ত তোমারই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তোমার পবিত্র নামের উদ্দেশ্যে একটা ঘর তৈরীর জন্য এই যে প্রচুর জিনিসের আয়োজন আমরা করেছি তা তোমার কাছ থেকেই এসেছে এবং এর সব কিছুই তোমার।