1 Chronicles 29:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি জানি, হে আমার আল্লাহ্‌, তুমি অন্তঃকরণের পরীক্ষা করে থাক ও তুমি সরলতায় খুশি হও; আমি আমার অন্তঃকরণের সরলতায় ইচ্ছাপূর্বক এসব দ্রব্য দিলাম এবং এখন এই স্থানে সমাগত তোমার লোকদেরকেও আনন্দ সহকারে তোমার উদ্দেশে ইচ্ছাপূর্বক দান করতে দেখলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমার ঈশ্বর, আমি জানি যে তুমি হৃদয়ের পরীক্ষা করো এবং সততা দেখে খুশি হও। এসব কিছু আমি স্বেচ্ছায় সৎ-উদ্দেশ্য নিয়েই দিয়েছি। আর এখন আমি আনন্দিত হয়ে দেখেছি, এখানে উপস্থিত তোমার প্রজারা কত খুশিমনে তোমাকে দান দিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি জানি, হে আমার ঈশ্বর, তুমি অন্তঃকরণের পরীক্ষা করিয়া থাক, ও তুমি সরলতায় প্রসন্ন; আমি আপন অন্তঃকরণের সরলতায় ইচ্ছাপূর্ব্বক এই সকল দ্রব্য দিলাম, এবং এখন এই স্থানে সমাগত তোমার প্রজাদিগকেও আনন্দ সহকারে তোমার উদ্দেশে ইচ্ছাপূর্ব্বক দান করিতে দেখিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি জানি, হে আমার ঈশ্বর, তুমি অন্তঃকরণের পরীক্ষা করিয়া থাক, ও তুমি সরলতায় প্রসন্ন; আমি আপন অন্তঃকরণের সরলতায় ইচ্ছাপূর্বক এই সকল দ্রব্য দিলাম, এবং এখন এই স্থানে সমাগত তোমার প্রজাদিগকেও আনন্দ সহকারে তোমার উদ্দেশে ইচ্ছাপূর্বক দান করিতে দেখিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার ঈশ্বর, আমি জানি যে, তুমি অন্তরের পরীক্ষা করে থাক এবং সততায় খুশী হও। এই সব জিনিস আমি খুশী হয়ে এবং অন্তরের সততায় দিয়েছি। আর এখন আমি দেখে আনন্দিত হলাম যে, তোমার লোকেরা যারা এখানে আছে তারাও কেমন খুশী হয়ে তোমাকে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার আল্লাহ্‌, আমি জানি যে, তুমি দিলের পরীক্ষা করে থাক এবং সততায় খুশী হও। এই সব জিনিস আমি খুশী হয়ে এবং দিলের সততায় দিয়েছি। আর এখন আমি দেখে আনন্দিত হলাম যে, তোমার বান্দারা যারা এখানে আছে তারাও কেমন খুশী হয়ে তোমাকে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জানি তুমি প্রত্যেকের মন পরীক্ষা কর এবং ন্যায়পরায়ণ সাধু মানুষের উপরেই তুমি তুষ্ট। আমি সৎ ও বিশ্বস্তভাবে এবং সাগ্রহে এইসব উপহার তোমার চরণে এনেছি এবং দেখেছি, তোমার এই সমবেত প্রজাবৃন্দ কী আনন্দ সহকারে তোমার কাছে তাদের উপহার এনেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ঈশ্বর, আমি জানি তুমি মানুষের পরীক্ষা নাও আর যখন কেউ ভাল কিছু করে তুমি আনন্দিত হও| আমার অন্তঃকরণ থেকে এই সমস্ত কিছু আমি তোমায় দান করলাম| আমি দেখতে পাচ্ছি, তোমার ভক্তরা সবাই আজ এখানে জড়ো হয়েছে আর তোমাকে এইসব কিছু দেওয়া হচ্ছে বলে, তারা সকলেই খুবই আনন্দিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমার ঈশ্বর, আমি জানি যে, তুমি অন্তরের পরীক্ষা করে থাক এবং সততায় খুশী হও। এই সব জিনিস আমি খুশী হয়ে এবং অন্তরের সততায় দিয়েছি। আর এখন আমি দেখে আনন্দিত হলাম যে, তোমার লোকেরা যারা এখানে আছে তারাও কেমন খুশী হয়ে তোমাকে দিয়েছে।