1 Chronicles 29:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইস্হাক ও ইসরাইলের আল্লাহ্, তুমি তোমাদের লোকদের অন্তঃকরণের চিন্তামানসে এই রকম ভাব চিরস্থায়ী করে রাখ ও তোমার প্রতি তাদের অন্তঃকরণ স্থির কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক ও ইস্রায়েলের ঈশ্বর, তুমি চিরকাল তোমার প্রজাদের অন্তরে এইসব বাসনা ও ভাবনাচিন্তা বজায় রেখো, এবং তাদের অন্তরগুলি তোমার প্রতি অনুগত করে রোখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, আমাদের পিতৃপুরুষ অব্রাহামের, ইস্হাকের ও ইস্রায়েলের ঈশ্বর, তুমি আপন প্রজাদের অন্তঃকরণের চিন্তামানসে এই প্রকার ভাব চিরস্থায়ী করিয়া রাখ, ও আপনার প্রতি তাহাদের অন্তঃকরণ স্থির কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, আমাদের পিতৃপুরুষ অব্রাহামের, ইস্হাকের ও ইস্রায়েলের ঈশ্বর, তুমি আপন প্রজাদের অন্তঃকরণের চিন্তামানসে এই প্রকার ভাব চিরস্থায়ী করিয়া রাখ, ও আপনার প্রতি তাহাদের অন্তঃকরণ স্থির কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইসহাক ও ইস্রায়েলের ঈশ্বর, তোমার লোকদের অন্তরে এই রকম ইচ্ছা তুমি চিরকাল রাখ এবং তোমার প্রতি তাদের অন্তর বিশ্বস্ত রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইসরাইলের আল্লাহ্, তোমার বান্দাদের অন্তরে এই রকম ইচ্ছা তুমি চিরকাল রাখ এবং তোমার প্রতি তাদের অন্তর বিশ্বস্ত রাখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের পূর্বপুরুষ অব্রাহাম, যাকোব ও ইস্হাকের আরাধ্য প্রভু পরমেশ্বর, তোমার প্রজাবৃন্দের অন্তরে এই অকুন্ঠ ভক্তি চিরদিন অক্ষুণ্ণ রাখ এবং তোমার প্রতি তাদের সর্বদা-বিশ্বস্ত রাখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, তুমি আমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইসহাক আর ইস্রায়েলের ঈশ্বর| তোমার ভক্তদের সঠিক পরিকল্পনায় সাহায্য করো| তোমার প্রতি তাদের ভক্তি ও বিশ্বাস অক্ষুণ্ন রাখতেও সাহায্য করো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, আমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইসহাক ও ইস্রায়েলের ঈশ্বর, তোমার লোকদের অন্তরে এই রকম ইচ্ছা তুমি চিরকাল রাখ এবং তোমার প্রতি তাদের হৃদয় বিশ্বস্ত রাখ।