1 Chronicles 29:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার পুত্র সোলায়মানকে একাগ্র চিত্ত দাও, যেন সে তোমার হুকুম ও তোমার নির্দেশ ও বিধিগুলো পালন করতে ও এ সব কাজ করতে পারে এবং আমি যে প্রাসাদের জন্য আয়োজন করেছি তা নির্মাণ করতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার আদেশ, বিধিনিয়ম ও বিধানগুলি পালন করার এবং যে প্রাসাদোপম অট্টালিকাটি তৈরি করার জন্য আমি জিনিসপত্রের জোগান দিয়েছি, সেটি তৈরি করার সময় সবকিছু ঠিকঠাকভাবে করার জন্য আমার ছেলে শলোমনকে তুমি আন্তরিক নিষ্ঠা দিয়ো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমার পুত্র শলোমনকে অকাগ্র চিত্ত প্রদান কর, যেন সে তোমার আজ্ঞা, তোমার প্রমাণবাক্য ও তোমার বিধিকলাপ পালন করিতে ও এই সমস্ত কার্য্য করিতে পারে, এবং আমি যে প্রাসাদের জন্য আয়োজন করিয়াছি, তাহা নির্ম্মাণ করিতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমার পুত্র শলোমনকে একাগ্র চিত্ত প্রদান কর, যেন সে তোমার আজ্ঞা, তোমার প্রমাণ বাক্য ও তোমার বিধিকলাপ পালন করিতে ও এই সমস্ত কার্য করিতে পারে, এবং আমি যে প্রাসাদের জন্য আয়োজন করিয়াছি, তাহা নির্মাণ করিতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ছেলে শলোমনকে এমন স্থির অন্তর দান কর যাতে সে তোমার আদেশ, তোমার বাক্য ও তোমার নিয়ম পালন করতে পারে এবং আমি যে দালান তৈরীর আয়োজন করেছি তা তৈরী করতে পারে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার ছেলে সোলায়মানকে এমন স্থির দিল দান কর যাতে সে তোমার হুকুম, তোমার কালাম ও তোমার নিয়ম পালন করতে পারে এবং আমি যে দালান তৈরীর আয়োজন করেছি তা তৈরী করতে পারে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার পুত্র শলোমনকে তুমি তোমার সমস্ত আদেশ সর্বান্তঃকরণে পালন করার ইচ্ছা দাও এবং যে মন্দির নির্মাণের জন্য আমি এইসব আয়োজন করেছি সেই মন্দির নির্মাণের সর্বৈব ইচ্ছা তাকে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর আমার পুত্র শলোমনেরও যাতে তোমার প্রতি অটুট ভক্তি থাকে, তোমার বিধি ও নির্দেশ যাতে মেনে চলতে পারে তা তুমি দেখো| আমি যে রাজধানীর পরিকল্পনা করেছি তা বানাতে তুমি শলোমনকে সাহায্য করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার ছেলে শলোমনকে এমন স্থির অন্তর দান কর যাতে সে তোমার আদেশ, তোমার বাক্য ও তোমার নিয়ম পালন করতে পারে এবং আমি যে প্রাসাদ তৈরীর আয়োজন করেছি তা তৈরী করতে পারে।