1 Chronicles 29:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা পর দিনে মাবুদের উদ্দেশে কোরবানী করলো ও মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী দিল, অর্থাৎ এক হাজার বলদ, এক হাজার ভেড়া, এক হাজার ভেড়ার বাচ্চা ও সেই সবের পানীয় নৈবেদ্য সমস্ত ইসরাইলের জন্য কোরবানী করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঠিক পরের দিন তারা সদাপ্রভুর উদ্দেশে বলিদান উৎসর্গ করল এবং তাঁর কাছে এই হোমবলিগুলি নিয়ে এসেছিল: 1,000 বলদ, 1,000 মদ্দা মেষ ও মেষের 1,000 মদ্দা শাবক, একইসাথে তারা তাদের পেয়-নৈবেদ্য, ও অজস্র পরিমাণে অন্যান্য সব বলি সমস্ত ইস্রায়েলের জন্য নিয়ে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা পরদিবসে সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিল, ও সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উৎসর্গ করিল, অর্থাৎ এক সহস্র বলদ, এক সহস্র মেষ, এক সহস্র মেষশাবক, ও সেই সকলের পানীয় নৈবেদ্য ও প্রচুর বলি সমস্ত ইস্রায়েলের জন্য উৎসর্গ করিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা পর দিবসে সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিল, ও সদাপ্রভুর উদ্দেশে হোমবলি উৎসর্গ করিল, অর্থাৎ এক সহস্র বলদ, এক সহস্র মেষ, এক সহস্র মেষশাবক, ও সেই সকলের পানীয় নৈবেদ্য ও প্রচুর বলি সমস্ত ইস্রায়েলের জন্য উৎসর্গ করিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের দিন তারা সদাপ্রভুর উদ্দেশে পশু-উৎসর্গ এবং পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করল। সমস্ত ইস্রায়েলীয়দের জন্য তারা এক হাজার ষাঁড়, এক হাজার ভেড়া ও এক হাজার ভেড়ার বাচ্চা উৎসর্গ করল এবং প্রত্যেকটির সংগে নিয়মিত ঢালন-উৎসর্গ এবং প্রচুর পশু দিয়ে অন্যান্য উৎসর্গের অনুষ্ঠান করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের দিন তারা মাবুদের উদ্দেশে পশু-কোরবানী এবং পোড়ানো-কোরবানী দিল। সমস্ত বনি-ইসরাইলদের জন্য তারা এক হাজার ষাঁড়, এক হাজার ভেড়া ও এক হাজার ভেড়ার বাচ্চা কোরবানী দিল এবং প্রত্যেকটির সংগে নিয়মিত ঢালন-কোরবানী এবং প্রচুর পশু দিয়ে অন্যান্য কোরবানী দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন তারা পশু বলি দিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করল। তারপর সেই বলির প্রসাদ সমস্ত লোককে বিতরণ করল। তার সাথে আরও এক সহস্র বৃষ, এক সহস্র মেষ এবং এক সহস্র মেষ শাবক বেদীতে হোমের আগুণে পূর্ণাহুতি দিল। সুরার নৈবেদ্যও তারা এনেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরের দিন লোকরা প্রভুর উদ্দেশ্যে পেয় নৈবেদ্যসহ 1000 ষাঁড়, 1000 মেষ ও 1000 মেষশাবক বলিদান করল এবং হোমবলি উৎসর্গ করল| এবং ইস্রায়েলের সমস্ত লোকেদের উৎসবে খাওয়ার জন্য প্রচুর পরিমাণে মঙ্গল নৈবেদ্য উৎসর্গ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরের দিন তারা সদাপ্রভুর উদ্দেশ্যে পশু উৎসর্গ এবং হোমবলির অনুষ্ঠান করল। সমস্ত ইস্রায়েলীয়দের জন্য তারা এক হাজার ষাঁড়, এক হাজার ভেড়া ও এক হাজার ভেড়ার বাচ্চা উৎসর্গ করল এবং প্রত্যেকটির সঙ্গে নিয়মিত পানীয় উৎসর্গ করল এবং প্রচুর পশু দিয়ে অন্যান্য উৎসর্গের অনুষ্ঠান করল।