1 Chronicles 29:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন মহানন্দে মাবুদের সাক্ষাতে ভোজন পান করলো। আর তারা দাউদের পুত্র সোলায়মানকে দ্বিতীয় বার বাদশাহ্ বলে স্বীকার করলো; এবং তাঁকে নায়ক ও সাদোককে ইমাম করে মাবুদের উদ্দেশে অভিষেক করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন তারা মহানন্দে সদাপ্রভুর উপস্থিতিতে ভোজনপান করল। পরে তারা শাসনকর্তা হওয়ার জন্য দাউদের ছেলে শলোমনকে সদাপ্রভুর সামনে অভিষিক্ত করে দ্বিতীয়বার রাজারূপে ও যাজক হওয়ার জন্য সাদোককেও স্বীকৃতি দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সেই দিন মহানন্দে সদাপ্রভুর সাক্ষাতে ভোজন পান করিল। আর তাহারা দায়ূদের পুত্র শলোমনকে দ্বিতীয় বার রাজা করিল, এবং তাঁহাকে নায়ক ও সাদোককে যাজক করিয়া সদাপ্রভুর উদ্দেশে অভিষেক করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং সেই দিন মহানন্দে সদাপ্রভুর সাক্ষাতে ভোজন পান করিল। আর তাহারা দায়ূদের পুত্র শলোমনকে দ্বিতীয় বার রাজা করিল, এবং তাঁহাকে নায়ক ও সাদোককে যাজক করিয়া সদাপ্রভুর উদ্দেশে অভিষেক করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন তারা সদাপ্রভুর সামনে খুব আনন্দের সংগে খাওয়া-দাওয়া করল। তারা দায়ূদের ছেলে শলোমনকে এই দ্বিতীয় বার রাজা বলে স্বীকার করল এবং তাঁকে রাজা ও সাদোককে পুরোহিত হিসাবে সদাপ্রভুর উদ্দেশে অভিষেক করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন তারা মাবুদের সামনে খুব আনন্দের সংগে খাওয়া-দাওয়া করল। তারা দাউদের ছেলে সোলায়মানকে এই দ্বিতীয় বার বাদশাহ্ বলে স্বীকার করল এবং তাঁকে বাদশাহ্ ও সাদোককে ইমাম হিসাবে মাবুদের উদ্দেশে অভিষেক করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের সামনে সেদিন তারা ভোজন পান করে আনন্দে মাতোয়ারা হয়েছিল। আবার দ্বিতীয়বার তারা শলোমনকে রাজা বলে ঘোষণা করল। প্রভু পরমেশ্বরের নামে তারা তাঁকে তাদের শাসনকর্তারূপে এবং সাদোককে তাদের পুরোহিত রূপে অভিষেক করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর সামনে বসে পানাহার করতে করতে সেদিন সকলে উল্লসিত হয়ে উঠেছিল| এরপর সকলে মিলে সেখানেই পবিত্র তেল ছিটিয়ে দ্বিতীয় বারের জন্য শলোমনকে রাজপদে ও সাদোককে যাজকের পদে অভিষিক্ত করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন তারা সদাপ্রভুর সামনে খুব আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করল। তারা দায়ূদের ছেলে শলোমনকে এই দ্বিতীয় বার রাজা করল এবং তাঁকে রাজা ও সাদোককে যাজককে হিসাবে সদাপ্রভুর উদ্দেশ্যে অভিষেক করল।