1 Chronicles 29:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সোলায়মান তাঁর পিতা দাউদের পদে বাদশাহ্ হয়ে মাবুদের সিংহাসনে উপবেশন করলেন ও কৃতকার্য হলেন এবং সমস্ত ইসরাইল তাঁর বাধ্য হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব শলোমন তাঁর বাবা দাউদের স্থলাভিষিক্ত হয়ে রাজারূপে সদাপ্রভুর সিংহাসনে বসেছিলেন। তিনি সমৃদ্ধিলাভ করলেন ও ইস্রায়েলীরা সবাই তাঁর বাধ্য হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে শলোমন আপন পিতা দায়ূদের পদে রাজা হইয়া সদাপ্রভুর সিংহাসনে উপবেশন করিলেন, ও কৃতকার্য্য হইলেন, এবং সমস্ত ইস্রায়েল তাঁহার আজ্ঞাবহ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে শলোমন আপন পিতা দায়ূদের পদে রাজা হইয়া সদাপ্রভুর সিংহাসনে উপবেশন করিলেন, ও কৃতকার্য হইলেন, এবং সমস্ত ইস্রায়েল তাঁহার আজ্ঞাবহ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শলোমন তাঁর বাবা দায়ূদের জায়গায় রাজা হিসাবে সদাপ্রভুর সিংহাসনে বসলেন। তিনি সব বিষয়ে সফলতা লাভ করলেন এবং সমস্ত ইস্রায়েল তাঁর কথামত চলত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সোলায়মান তাঁর পিতা দাউদের জায়গায় বাদশাহ্ হিসাবে মাবুদের সিংহাসনে বসলেন। তিনি সব বিষয়ে সফলতা লাভ করলেন এবং সমস্ত ইসরাইল তাঁর কথামত চলত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমন তাঁর পিতা দাউদের সিংহাসনে আরোহণ করলেন, যে সিংহাসন প্রভু পরমেশ্বর প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন একজন সার্থক ও সাফল্যমণ্ডিত রাজা। সমগ্র ইসরায়েল জাতি তাঁর আদেশ পালন করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর শলোমন রাজা হয়ে তাঁর পিতার জায়গায় প্রভুর সিংহাসনে বসলেন| শলোমন জীবনে খুবই সফল হয়েছিলেন| ইস্রায়েলের সকলেই শলোমনকে মান্য করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শলোমন তাঁর বাবা দায়ূদের জায়গায় রাজা হিসাবে সদাপ্রভুর সিংহাসনে বসলেন। তিনি সব বিষয়ে সফলতা লাভ করলেন এবং সমস্ত ইস্রায়েল তাঁর কথামত চলত।