1 Chronicles 29:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নেতৃবর্গরা ও বীরেরা সবাই এবং দাউদ বাদশাহ্র সমস্ত পুত্র ও বাদশাহ্ সোলায়মানের অধীনতা স্বীকার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কর্মকর্তা ও যোদ্ধারা সবাই, একইসাথে রাজা দাউদের ছেলেরা সবাই রাজা শলোমনের প্রতি তাদের আনুগত্য দেখিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অধ্যক্ষেরা ও বীরেরা সকলে এবং দায়ূদ রাজার সমস্ত পুত্রও শলোমন রাজার অধীনতা স্বীকার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অধ্যক্ষেরা ও বীরেরা সকলে এবং দায়ূদ রাজার সমস্ত পুত্রও শলোমন রাজার অধীনতা স্বীকার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত নেতারা ও সৈন্যেরা এবং রাজা দায়ূদের অন্য সব ছেলেরা রাজা শলোমনের অধীনতা স্বীকার করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত নেতারা ও সৈন্যেরা এবং বাদশাহ্ দাউদের অন্য সব ছেলেরা বাদশাহ্ সোলায়মানের অধীনতা স্বীকার করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত রাজকর্মচারী এবং সৈন্যসামন্ত এমন কি দাউদের অন্যান্য সমস্ত পুত্র রাজা শলোমনের অনুগত থাকার প্রতিশ্রুতি দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত নেতা, সৈনিক, দায়ুদের অন্যান্য পুত্ররাও তাঁকে রাজা হিসেবে মেনে নিয়েছিলেন এবং তাঁর আজ্ঞাধীন ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত নেতারা ও সৈন্যেরা এবং রাজা দায়ূদের অন্য সব ছেলেরা রাজা শলোমনের অধীনতা স্বীকার করলেন।