1 Chronicles 29:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার সেই পবিত্র গৃহের জন্য যা যা আয়োজন করেছি, তা ছাড়া আমার নিজস্ব সোনা ও রূপার ধনও আছে; আমার আল্লাহ্‌র গৃহের প্রতি অনুরাগ বশত আমি আমার আল্লাহ্‌র গৃহের জন্য তাও দিলাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর পাশাপাশি, আমি এই পবিত্র মন্দিরের জন্য এখনও পর্যন্ত যা যা দিয়েছি, সেগুলি ছাড়াও আমার ঈশ্বরের মন্দিরের প্রতি সমর্পণ দেখিয়ে আমি আমার ঈশ্বরের মন্দিরের জন্য এখন আমার ব্যক্তিগত সংগ্রহে থাকা সোনারুপোও দিয়ে দিচ্ছি:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার সেই পবিত্র গৃহের নিমিত্ত যাহা যাহা আয়োজন করিয়াছি, তদ্ব্যতীত আমার নিজস্ব স্বর্ণ ও রৌপ্যধনও আছে; আমার ঈশ্বরের গৃহের প্রতি অনুরাগ প্রযুক্ত আমি আপন ঈশ্বরের গৃহের জন্য তাহাও দিলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার সেই পবিত্র গৃহের নিমিত্ত যাহা যাহা আয়োজন করিয়াছি, তদ্ব্যতীত আমার নিজস্ব স্বর্ণ ও রৌপ্যধনও আছে; আমার ঈশ্বরের গৃহের প্রতি অনুরাগ প্রযুক্ত আমি আপন ঈশ্বরের গৃহের জন্য তাহাও দিলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই পবিত্র উপাসনা-ঘরের জন্য আমি যা যা যোগাড় করেছি তা ছাড়াও আমার ঈশ্বরের ঘরের প্রতি আমার ভালবাসার জন্য এখন আমি আমার নিজের সোনা ও রূপা দিচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পবিত্র বায়তুল-মোকাদ্দসের জন্য আমি যা যা যোগাড় করেছি তা ছাড়াও আমার আল্লাহ্‌র ঘরের প্রতি আমার ভালবাসার জন্য এখন আমি আমার নিজের সোনা ও রূপা দিচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যা কিছু আমি সংগ্রহ ও মজুত করে রেখেছি তা ছাড়াও আমি নিজের ব্যক্তিগত সম্পত্তি থেকে সোনা ও রূপো দান করেছি কারণ ঈশ্বরের মন্দিরের জন্য আমার অগাধ ভালবাসা রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের মন্দির যাতে সত্যি সত্যিই ভাল ভাবে বানানো হয় সে জন্য আমি আরো বেশ কিছু পরিমাণ সোনা ও রূপো উপহার হিসেবে দিচ্ছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই পবিত্র উপাসনা ঘরের জন্য আমি যা যা জোগাড় করেছি তা ছাড়াও আমার ঈশ্বরের ঘরের প্রতি আমার ভালবাসার জন্য এখন আমি আমার নিজের সোনা ও রূপা দিচ্ছি।