1 Chronicles 29:30 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর সমস্ত রাজত্বের ও বিক্রমের বিবরণ এবং তাঁর ও ইসরাইলের এবং দেশীয় সকল রাজ্যের উপর দিয়ে যেসব সময় অতিক্রান্ত হয়েছিল, সেসব বিষয়ের কথা লেখা আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একইসাথে তাঁর রাজত্বের ও ক্ষমতার, এবং তাঁকে ও ইস্রায়েলকে তথা অন্যান্য সব দেশের রাজ্যগুলি ঘিরে যেসব পরিস্থিতি আবর্তিত হল, সেগুলিরও পুঙ্খানুপুঙ্খ বিবরণ সেগুলিতে লিপিবদ্ধ হয়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাঁহার ও ইস্রায়েলের এবং দেশীয় সকল রাজ্যের উপর দিয়া যে সকল কাল বহিয়াছিল, তৎসমুদয়ের কথা লিখিত আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার সমস্ত রাজত্বের ও বিক্রমের বিবরণ এবং তাঁহার ও ইস্রায়েলের এবং দেশীয় সকল রাজ্যের উপর দিয়া যে সকল কাল বহিয়াছিল, তৎসমুদয়ের কথা লিখিত আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর রাজত্বের খুঁটিনাটি ও ক্ষমতার কথা এবং তাঁকে নিয়ে, ইস্রায়েলকে নিয়ে আর অন্যান্য দেশের সব রাজ্যগুলোকে নিয়ে যে সব ঘটনা ঘটেছিল সেই সব কথাও সেখানে লেখা রয়েছে। ॥ভব
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর রাজত্বের খুঁটিনাটি ও ক্ষমতার কথা এবং তাঁকে নিয়ে, ইসরাইলকে নিয়ে আর অন্যান্য দেশের সব রাজ্যগুলোকে নিয়ে যে সব ঘটনা ঘটেছিল সেই সব কথাও সেখানে লেখা রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই বিবরণেই আছে কীভাবে তিনি শাসনকার্য পরিচালনা করেছেন,তিনি কত পরাক্রমশালী ছিলেন এবং তাঁর জীবনে, ইসরায়েল জাতির জীবনে এবং তাঁর প্রতিবেশী রাজ্যগুলির উপর যে সমস্ত ঘটনা ঘটেছিল, সবই পাওয়া যাবে ঐ বিবরণগুলি থেকে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর রাজত্বের খুঁটিনাটি ও ক্ষমতার কথা এবং তাঁকে নিয়ে, ইস্রায়েলকে নিয়ে আর অন্যান্য দেশের সব রাজ্যগুলোকে নিয়ে যে সব ঘটনা ঘটেছিল সেই সব কথাও সেখানে লেখা রয়েছে।