1 Chronicles 29:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত গৃহদ্বয়ের সমস্ত দেয়াল আচ্ছাদিত করার জন্য তিন হাজার তালন্ত সোনা, ওফীরের সোনা ও সাত হাজার তালন্ত খাঁটি রূপা দিলাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঘরের দেওয়ালগুলি মুড়ে দেওয়ার জন্য 3,000 তালন্ত সোনা (ওফীরের সোনা) ও 7,000 তালন্ত পরিশ্রুত রুপো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ গৃহদ্বয়ের ভিত্তি সকল মুড়িবার জন্য তিন সহস্র তালন্ত স্বর্ণ, ওফীরের স্বর্ণ, ও সাত সহস্র তালন্ত নির্ম্মল রৌপ্য দিলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ গৃহদ্বয়ের দেওয়াল সকল মুড়িবার জন্য তিন সহস্র তালন্ত স্বর্ণ, ওফীরের স্বর্ণ, ও সাত সহস্র তালন্ত নির্মল রৌপ্য দিলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই ঘরের দেয়াল ঢাকবার জন্য এবং কারিগরদের সমস্ত কাজের জন্য আমি মোট একশো সতেরো টন ওফীরের সোনা ও দু’শো তিয়াত্তর টন খাঁটি রূপা দিলাম। আজ আপনারা কে কে খুশী হয়ে সদাপ্রভুর উদ্দেশে নিজেকে উৎসর্গ করে দান দিতে চান?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ঘরের দেয়াল ঢাকবার জন্য এবং কারিগরদের সমস্ত কাজের জন্য আমি মোট একশো সতেরো টন ওফীরের সোনা ও দু’শো তিয়াত্তর টন খাঁটি রূপা দিলাম। আজ আপনারা কে কে খুশী হয়ে মাবুদের উদ্দেশে নিজেকে কোরবানী করে দান দিতে চান?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওফিরের তিন হাজার তালন্ত নিখাদ সোনা, ও সাত হাজার তালন্ত নিখাদ রূপো দিয়েছি মন্দিরের দেওয়াল সাজানোর জন্য
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওফীর থেকে 110 টন খাঁটি সোনা ছাড়াও আমি মন্দিরের দেওয়াল মুড়ে দেবার জন্য 260 টন খাঁটি রূপো এই কাজের জন্য দান করছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই ঘরের দেয়াল ঢাকবার জন্য এবং কারিগরদের সমস্ত কাজের জন্য আমি মোট একশো সতেরো টন ওফীরের সোনা ও দুইশো তিয়াত্তর টন খাঁটি রূপা দিলাম।