1 Chronicles 29:5 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সোনার জিনিসের জন্য সোনা ও রূপার জিনিসের জন্য রূপা এবং শিল্পকারদের হাত দিয়ে যা যা করা যাবে, তার জন্যও দিলাম। ভাল, আজ কে মাবুদের উদ্দেশে নিজেকে পবিত্র করার জন্য ইচ্ছাপূর্বক দান করে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সোনার কাজের জন্য সোনা ও রুপোর কাজের জন্য রুপো, এবং কারুশিল্পীদের দ্বারা সম্পন্ন সব কাজের জন্যই আমি এগুলি দিচ্ছি। এখন বলো দেখি, সদাপ্রভুর উদ্দেশে নিজেদের উৎসর্গ করার জন্য আজ কে কে ইচ্ছুক?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্বর্ণময় দ্রব্যের জন্য স্বর্ণ, ও রৌপ্যময় দ্রব্যের জন্য রৌপ্য, এবং শিল্পকারদের হস্ত দ্বারা যাহা যাহা করা যাইবে, তাহার জন্যও দিলাম। ভাল, অদ্য কে সদাপ্রভুর উদ্দেশে আপনার হস্তপূরণ জন্য ইচ্ছাপূর্ব্বক দান করে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্বর্ণময় দ্রব্যের জন্য স্বর্ণ, ও রৌপ্যময় দ্রব্যের জন্য রৌপ্য, এবং শিল্পকারদের হস্ত দ্বারা যাহা যাহা করা যাইবে, তাহার জন্যও দিলাম। ভাল, অদ্য কে সদাপ্রভুর উদ্দেশে আপনার হস্ত পূরণের জন্য ইচ্ছাপূর্বক দান করে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং শিল্পীদের কাজের জন্য প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম আমি দিয়েছি। এবার বল, কারা কারা প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণের জন্য উদার হস্তে দান করতে ইচ্ছুক?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব সোনা ও রূপো দিয়ে যাতে দক্ষ কারিগররা এবং যারা স্বেচ্ছাসেবক হবে প্রভুর কাছে মন্দিরের জন্য বিভিন্ন জিনিসপত্র বানাতে পারে সে জন্যই আমি এই সমস্ত কিছু দিলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আজ আপনারা কে কে স্ব-ইচ্ছায় হয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করে দান দিতে চান?”