1 Chronicles 29:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা আল্লাহ্র গৃহের কাজের জন্য পাঁচ হাজার তালন্ত সোনা, অদর্কোন নামে দশ হাজার সোনামুদ্রা, দশ হাজার তালন্ত রূপা, আঠার হাজার তালন্ত ব্রোঞ্জ ও এক লক্ষ তালন্ত লোহা দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ঈশ্বরের মন্দিরের কাজে 5,000 তালন্ত সোনা ও 10,000 অদর্কোন স্বর্ণমুদ্রা, 10,000 তালন্ত রুপো, 18,000 তালন্ত ব্রোঞ্জ ও 1,00,000 তালন্ত লোহা দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা ঈশ্বরের গৃহের কার্য্যের জন্য পাঁচ সহস্র তালন্ত স্বর্ণ, অদর্কোন নামে দশ সহস্র স্বর্ণমুদ্রা, দশ সহস্র তালন্ত রৌপ্য, আঠার সহস্র তালন্ত পিত্তল, ও এক লক্ষ তালন্ত লৌহ দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা ঈশ্বরের গৃহের কার্যের জন্য পাঁচ সহস্র তালন্ত স্বর্ণ, অদর্কোন নামে দশ সহস্র স্বর্ণমুদ্রা, দশ সহস্র তালন্ত রৌপ্য, আঠার সহস্র তালন্ত পিত্তল, ও এক লক্ষ তালন্ত লৌহ দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের ঘরের কাজের জন্য তাঁরা একশো পঁচানব্বই টন সোনা, দশ হাজার সোনার অদর্কোন, তিনশো নব্বই টন রূপা, সাতশো দুই টন ব্রোঞ্জ ও তিন হাজার ন’শো টন লোহা দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র ঘরের কাজের জন্য তাঁরা একশো পঁচানব্বই টন সোনা, দশ হাজার সোনার অদর্কোন, তিনশো নব্বই টন রূপা, সাতশো দুই টন ব্রোঞ্জ ও তিন হাজার ন’শো টন লোহা দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিম্নলিখিত জিনিস দিতে এগিয়ে এলেনঃ পাঁচ হাজার তালন্ত এবং দশ হাজার ডেরিকের বেশি সোনা, দশ হাজার তালন্ত রূপো, আঠেরো হাজার তালন্ত পিতল ও একশো হাজার তালন্ত লোহা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা ঈশ্বরের গৃহে সব মিলিয়ে 190 টন সোনা, 375 টন রূপো, 675 টন পিতল, 3750 টন লোহা তো দান করলেনই,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের ঘরের কাজের জন্য তাঁরা একশো পঁচানব্ব ই টন সোনা, দশ হাজা র সোনার অদর্কোন, তিন শো নব্বই টন রূপা, সাত শো দুই টন পিতল ও তিন হ্যাঁ জার নয়শো টন লোহা দিলেন।