1 Chronicles 29:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে লোকেরা ইচ্ছাপূর্বক দান করতে পেরে আনন্দ করলো, কেননা তারা একাগ্রচিত্তে মাবুদের উদ্দেশে ইচ্ছাপূর্বক দান করলো এবং দাউদ রাজাও মহানন্দে আনন্দ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রজারা তাদের নেতাদের স্বতঃস্ফুর্ত প্রতিক্রিয়া দেখে আনন্দ করল, কারণ তারা মুক্তহস্তে ও সর্বান্তঃকরণে সদাপ্রভুর উদ্দেশে দান দিলেন। রাজা দাউদও খুব খুশি হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে প্রজারা ইচ্ছাপূর্ব্বক দান করা হেতু আনন্দ করিল, কেননা তাহারা একাগ্রচিত্তে সদাপ্রভুর উদ্দেশে ইচ্ছাপূর্ব্বক দান করিল, এবং দায়ূদ রাজাও মহানন্দে আনন্দ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে প্রজারা ইচ্ছাপূর্বক দান করা হেতু আনন্দ করিল, কেননা তাহারা একাগ্রচিত্তে সদাপ্রভুর উদ্দেশে ইচ্ছাপূর্বক দান করিল, এবং দায়ূদ রাজাও মহানন্দে আনন্দ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা খুশী মনে এবং খোলা হাতে সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুকে দিতে পেরে আনন্দিত হলেন। রাজা দায়ূদও খুব আনন্দিত হয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা খুশী মনে এবং খোলা হাতে সমস্ত দিল দিয়ে মাবুদকে দিতে পেরে আনন্দিত হলেন। বাদশাহ্‌ দাউদও খুব আনন্দিত হয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জনসাধারণ স্বেচ্ছায় স্বতোপ্রণোদিত হয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে দান এনেছিল এবং এত দিতে পেরে তারা খুবই আনন্দিত হয়েছিল। রাজা দাউদও অত্যন্ত আনন্দিত হয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা সকলেই খুব উৎ‌ফুল্ল ছিল যেহেতু তাদের নেতারা খুশি মনে এই সমস্ত দান করছিলেন| রাজা দায়ুদও খুবই আনন্দিত হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা খুশী মনে এবং খোলা হাতে সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুকে দিতে পেরে আনন্দিত হলেন। রাজা দায়ূদও খুব আনন্দিত হলেন।