1 Chronicles 3:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদের এসব পুত্র হেবরনে জন্মগ্রহণ করলো, জ্যেষ্ঠ পুত্র অম্নোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের গর্ভজাত; দ্বিতীয় দানিয়াল, সে কর্মিলীয়া অবীগলের গর্ভজাত;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদের এই ছেলেদের জন্ম হিব্রোণে হল: বড়ো ছেলে অম্নোন, যিনি যিষ্রিয়েলীয়া অহীনোয়মের ছেলে; দ্বিতীয়জন, কর্মিলীয়া অবীগলের ছেলে দানিয়েল;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদের এই সকল পুত্র হিব্রোণে জন্মিল, জ্যেষ্ঠ পুত্র অম্নোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের গর্ভজাত; দ্বিতীয় দানিয়েল, সে কর্মিলীয়া অবীগলের গর্ভজাত;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদের এই সকল পুত্র হিব্রোণে জন্মিল, জ্যেষ্ঠ পুত্র অম্নোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের গর্ভজাত; দ্বিতীয় দানিয়েল, সে কর্মিলীয়া অবীগলের গর্ভজাত;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদের যে সব ছেলেদের হিব্রোণে জন্ম হয়েছিল তারা হল তাঁর বড় ছেলে অম্নোন, যার মা ছিলেন যিষ্রিয়েলের অহীনোয়ম; দ্বিতীয় ছেলে দানিয়েল, যার মা ছিলেন কর্মিলের অবীগল;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদের যে সব ছেলেদের হেবরনে জন্ম হয়েছিল তারা হল তাঁর বড় ছেলে অম্নোন, যার মা ছিলেন যিষ্রিয়েলের অহীনোয়ম; দ্বিতীয় ছেলে দানিয়াল, যার মা ছিলেন কর্মিলের অবীগল;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিব্রোণে বসবাসকালে দাউদের নিম্নলিখিত পুত্র-কন্যারা জন্মগ্রহণ করে: আম্মোনের জননী ছিলেন যিষ্রিয়েলনিবাসী অহিনোয়ম। দানিয়েলের জননী কারমেল নিবাসী অবিগল। অবশালোমের জননী গশুরের রাজা তলময়ের কন্যা মাখা। অদোনিয়ের জননী হগ্গিৎ। শফটিয়র জননী অবিটল। ইথ্রিয়নের জননী ইগ্লা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদের কয়েকটি পুত্রের জন্ম হয়েছিল হিব্রোণ শহরে| তাঁর পুত্রদের তালিকা নিম্নরূপ: দায়ুদের প্রথম পুত্রের নাম অম্নোন| তাঁর মা ছিলেন যিষ্রিয়েলের অহীনোয়ম| দায়ুদের দ্বিতীয় পুত্র দানিয়েলের মা ছিলেন যিহূদার কর্মিলের অবীগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদের যে সব ছেলেদের হিব্রোণে জন্ম হয়েছিল তারা হল তাঁর বড় ছেলে অম্মোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের গর্ভে জন্মানো; দ্বিতীয় দানিয়েল, সে কর্মিলীয়া অবীগলের গর্ভে জন্মানো;