1 Chronicles 3:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হেবরনে তাঁর ছয় পুত্র জন্মে এবং দাউদ সেই স্থানে সাত বছর ছয় মাস রাজত্ব করেন, পরে জেরুশালেমে তেত্রিশ বছর রাজত্ব করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদের এই ছয় ছেলে সেই হিব্রোণে জন্মেছিলেন, যেখানে তিনি ছয় বছর সাত মাস রাজত্ব করলেন। দাউদ জেরুশালেমে তেত্রিশ বছর রাজত্ব করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হিব্রোণে তাঁহার ছয় পুত্র জন্মে, এবং দায়ূদ সেই স্থানে সাত বৎসর ছয় মাস রাজত্ব করেন, পরে যিরূশালেমে তেত্রিশ বৎসর রাজত্ব করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হিব্রোণে তাঁহার ছয় পুত্র জন্মে, এবং দায়ূদ সেই স্থানে সাত বৎসর ছয় মাস রাজত্ব করেন, পরে যিরূশালেমে তেত্রিশ বৎসর রাজত্ব করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ হিব্রোণে সাড়ে সাত বছর রাজত্ব করেছিলেন, আর সেই সময় হিব্রোণে তাঁর এই ছয় ছেলের জন্ম হয়েছিল। দায়ূদ তেত্রিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ হেবরনে সাড়ে সাত বছর রাজত্ব করেছিলেন, আর সেই সময় হেবরনে তাঁর এই ছয় ছেলের জন্ম হয়েছিল। দাউদ তেত্রিশ বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজধানী হিব্রোণে দাউদের সাড়ে সাত বছরের রাজত্বকালে তাঁর এই ছয়টি পুত্র জন্মগ্রহণ করে। রাজধানী জেরুশালেমে তিনি তেত্রিশ বছর রাজত্ব করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিব্রোনে তাঁর এই ছয় পুত্রের জন্ম হয়| মহারাজ দায়ুদ হিব্রোণে সাত বছর ছয় মাস রাজত্ব করেছিলেন| আর তিনি জেরুশালেমে মোট 33 বছর রাজত্ব করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ হিব্রোণে সাড়ে সাত বছর রাজত্ব করেছিলেন, আর সেই দিন হিব্রোণে তাঁর এই ছয় ছেলের জন্ম হয়েছিল। দায়ূদ তেত্রিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন।