1 Chronicles 3:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁর এসব পুত্র জেরুশালেমে জন্মে; শিমিয়, শোবব, নাথন ও সোলায়মান, এই চার জন অম্মীয়েলের কন্যা বৎ-সূয়ার সন্তান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সেখানে তাঁর এই সন্তানদের জন্ম হল: শম্ম, শোবব, নাথন ও শলোমন। এই চারজন অম্মীয়েলের মেয়ে বৎশেবার গর্ভজাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার এই সকল পুত্র যিরূশালেমে জন্মে; শিমিয়, শোবব, নাথন ও শলোমন, এই চারি জন অম্মীয়েলের কন্যা বৎ-সূয়ার সন্তান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার এই সকল পুত্র যিরূশালেমে জন্মে; শিমিয়, শোবব, নাথন, ও শলোমন, এই চারি জন অম্মীয়েলের কন্যা বৎশেবার সন্তান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সেখানে অম্মীয়েলের মেয়ে বৎশেবার গর্ভে তাঁর চারজন ছেলের জন্ম হয়েছিল। তারা হল শিমিয়, শোবব, নাথন ও শলোমন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সেখানে অম্মীয়েলের মেয়ে বৎশেবার গর্ভে তাঁর চারজন ছেলের জন্ম হয়েছিল। তারা হল শিমিয়া, শোবব, নাথন ও সোলায়মান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময় তাঁর অনের সন্তান জন্মগ্রহণ করে। অম্মিয়েলের কন্যা বৎশেবার গর্ভে তাঁর চারপুত্র জন্মগ্রহণ করে: শিমিয়, শোবব, নাথন ও শলোমন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমে তাঁর যে সমস্ত পুত্র জন্মগ্রহণ করে তারা হল: অম্মীয়েলের কন্যা বৎসেবার গর্ভে শিমিয়, শোবব, নাথন এবং শলোমন প্রমুখ চার পুত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁর এই সব ছেলে যিরুশালেমে জন্মায়; বত্শূয়ার (বৎশেবা) গর্ভে তাঁর চারজন ছেলের জন্ম হয়েছিল। তারা হল শিমিয়, শোবব, নাথন ও শলোমন।