1 Chronicles 3:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা সকলে দাউদের পুত্র, উপপত্নীদের সন্তানদের থেকে এরা ভিন্ন; আর তামর এদের বোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা সবাই ছিলেন দাউদের ছেলে, পাশাপাশি তাঁর উপপত্নীদেরও কয়েকটি ছেলে ছিল। তামর ছিলেন তাদের বোন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা সকলে দায়ূদের পুত্র, উপপত্নীদের সন্তানগণ হইতে ইহারা ভিন্ন; আর তামর ইহাদের ভগিনী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা সকলে দায়ূদের পুত্র, উপপত্নীদের সন্তানগণ হইতে ইহারা ভিন্ন; আর তামর ইহাদের ভগিনী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এরা ছিল দায়ূদের ছেলে, আর তাদের বোনের নাম ছিল তামর। এছাড়াও দায়ূদের উপস্ত্রীদের গর্ভে আরও ছেলের জন্ম হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এরা ছিল দাউদের ছেলে, আর তাদের বোনের নাম ছিল তামর। এছাড়াও দাউদের উপস্ত্রীদের গর্ভে আরও ছেলের জন্ম হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এছাড়া দাউদের উপপত্নীদেরও অনেক পুত্রসন্তান ছিল। তাঁর একটি কন্যাও ছিল। তার নাম তামর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপপত্নীদের সঙ্গে মিলনের ফলেও দায়ুদের বেশ কয়েকটি সন্তান হয়| আর তামর নামে তাঁর একটা কন্যাও ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা ছিল দায়ূদের ছেলে, আর তাদের বোনের নাম ছিল তামর। উপপত্নীদের সন্তানদের থেকে এরা আলাদা।