1 Chronicles 4:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মিয়োনোথয়ের পুত্র অফ্রা সরায়ের পুত্র শিল্পকারদের উপত্যকা-নিবাসীদের পিতা যোয়াব, কেননা তারা শিল্পকার ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিয়োনোথয় অফ্রার বাবা। সরায় সেই যোয়াবের বাবা, যিনি গী-হরসীমের বাবা। যেহেতু সেখানকার লোকজন সুদক্ষ কর্মী ছিল, তাই সেই স্থানটিকে এই নামেই ডাকা হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মিয়োনোথয়ের পুত্র অফ্রা সরায়ের পুত্র শিল্পকারদের উপত্যকা নিবাসিগণের পিতা যোয়াব, কেননা তাহারা শিল্পকার ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মিয়োনোথয়ের পুত্র অফ্রা আর সরায়ের পুত্র শিল্পকারদের উপত্যকা-নিবাসিগণের পিতা যোয়াব, কেননা তাহারা শিল্পকার ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিয়োনোথয়ের ছেলে হল অফ্রা আর সরায়ের ছেলে যোয়াব। যোয়াব গী-হরসীম গ্রাম গড়ে তুলেছিল। সেই গ্রামটাকে গী-হরসীম বলা হত, কারণ তার সব লোকেরা ছিল কারিগর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিয়োনোথয়ের ছেলে হল অফ্রা আর সরায়ের ছেলে যোয়াব। যোয়াব গী-হরসীম গ্রাম গড়ে তুলেছিল। সেই গ্রামটাকে গী-হরসীম বলা হত, কারণ তার সব লোকেরা ছিল কারিগর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিয়োনথয়ের পুত্র অফ্রা।সরায়ের পুত্র যোয়াব। যোয়াব গে-হার-আসীম অর্থাৎ কারিগরদের উপনিবেশ প্রতিষ্ঠা করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিয়োনোথয়ের পুত্রের নাম ছিল অফ্রা| সরায়ের পুত্রের নাম ছিল যোয়াব| এই যোয়াব ছিলেন কুশলী শিল্পী গে হারাসিমদের পূর্বপুরুষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিয়োনোথয়ের ছেলে হল অফ্রা আর সরায়ের ছেলে শিল্পকারদের উপত্যকা নিবাসীদের বাবা যোয়াব, কারণ তারা শিল্পকার ছিল।