1 Chronicles 4:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর উযায়েরের সন্তান— যেথর, মেরদ, এফর ও যালোন এবং (মেরদের মেস্রীয়া স্ত্রীর) গর্ভে মরিয়ম, শম্ময় ও ইষ্টিমোয়ের পিতা যিশবহ জন্ম লাভ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইষ্রার ছেলেরা: যেথর, মেরদ, এফর ও যালোন। মেরদের স্ত্রীদের মধ্যে একজন মরিয়ম, শম্ময় ও সেই যিশবহকে জন্ম দিলেন, যিনি ইষ্টিমোয়ের বাবা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইষ্রার সন্তান—যেথর, মেরদ, এফর ও যালোন, এবং [মেরদের মিস্রীয়া স্ত্রীর] গর্ভে মরিয়ম, শম্ময় ও ইষ্টিমোয়ের পিতা যিশ্‌বহ জন্মিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইষ্রার সন্তান- যেথর, মেরদ, এফর ও যালোন, এবং [মেরদের মিসরীয় স্ত্রীর] গর্ভে মরিয়ম, শম্ময় ও ইষ্টিমোয়ের পিতা যিশ্‌বহ জন্মিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইষ্রার ছেলেরা হল যেথর, মেরদ, এফর ও যালোন। মেরদ ফরৌণের একজন মেয়ে বিথিয়াকে বিয়ে করেছিল। তার গর্ভে মরিয়ম, শম্ময় ও যিশ্‌বহের জন্ম হয়েছিল। যিশ্‌বহ ইষ্টিমোয় নামে একটা গ্রাম গড়ে তুলেছিল। মেরদের যিহূদী স্ত্রীর গর্ভে যেরদ, হেবর ও যিকুথীয়েলের জন্ম হয়েছিল। যেরদ গদোর গ্রাম, হেবর সোখো গ্রাম আর যিকূথীয় সানোহ গ্রাম গড়ে তুলেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইষ্রাহের ছেলেরা হল যেথর, মেরদ, এফর ও যালোন। মেরদ ফেরাউনের একজন মেয়ে বিথিয়াকে বিয়ে করেছিল। তার গর্ভে মরিয়ম, শম্ময় ও যিশ্‌বহের জন্ম হয়েছিল। যিশ্‌বহ ইষ্টিমোয় নামে একটা গ্রাম গড়ে তুলেছিল। মেরদের ইহুদী স্ত্রীর গর্ভে যেরদ, হেবর ও যিকুথীয়েলের জন্ম হয়েছিল। যেরদ গদোর গ্রাম, হেবর সোখো গ্রাম আর যিকূথীয় সানোহ গ্রাম গড়ে তুলেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইষ্‌রার চার পুত্র: যেথর, মেরদ, এফর ও যালোন। মেরদ মিশরের রাজকুমারী বিথিয়াহ্‌কে বিবাহ করেন। তাদের একটি কন্যা মিরিয়াম এবং দুই পুত্র শম্ময় ও যিশবহ্‌। যিশবহ্ ইশ্‌টিমোয়া নগরের প্রতিষ্ঠাতা। মেরদও যিহুদা গোষ্ঠীর একটি কন্যাকে বিবাহ করেন। তাঁদের তিন পুত্র: যেরদ, ইনি গদর নগরের প্রতিষ্ঠাতা। হেবর, সোকো নগরের প্রতিষ্ঠাতা এবং যিকুথিয়েল, সানোহ্ নগরের প্রতিষ্ঠাতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইষ্রার পুত্রদের নাম: যেথর, মেরদ, এফর আর যালোন| মেরদের এক পক্ষের স্ত্রীর গর্ভে জন্মায় মরিয়ম, শম্ময় ও যিশ্বহ| যিশ্বহ ছিল ইষ্টিমোয়র পিতা| মেরদের মিশরীয় স্ত্রী ফরৌণের কন্যা বিথিয়ার গর্ভে যেরদ গদোরের পিতা, হেবর সোখোর পিতা, আর যিকুথীয়েল সানোহর পিতা জন্মগ্রহণ করেন| এই তিন জনের পুত্রদের নাম ছিল যথাক্রমে গদোর, সোখোর ও সানোহ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইষ্রার ছেলেরা হল যেথর, মেরদ, এফর ও যালোন। মেরদের মিশরীয় স্ত্রী মরিয়ম, শম্ময় এবং যিশবহকে জন্ম দিল, যে ইষ্টিমোয়ের বাবা ছিল।