1 Chronicles 4:18 — Compare Translations
5 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার ইহুদীয়া স্ত্রী গদোরের পিতা ইয়ারুদ, সোখোর পিতা হেবর ও সানোহের পিতা যিকুথীয়েলকে প্রসব করলো। ওরা ফেরাউনের কন্যা বিথিয়ার সন্তান, যাকে মেরদ বিয়ে করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর যিহূদাবংশীয়া স্ত্রী গদোরের বাবা যেরদকে, সোখোর বাবা হেবরকে, এবং সানোহের বাবা যিকুথিয়েলকে জন্ম দিলেন এরা সবাই ফরৌণের মেয়ে সেই বিথিয়ার সন্তান, যাঁকে মেরদ বিয়ে করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার যিহূদীয়া স্ত্রী গদোরের পিতা যেরদকে, সোখোর পিতা হেবরকে, ও সানোহের পিতা যিকুথীয়েলকে প্রসব করিল। উহারা ফরৌণের কন্যা বিথিয়ার সন্তান, যাহাকে মেরদ বিবাহ করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার যিহূদীয়া স্ত্রী গদোরের পিতা যেরদকে, সোখোর পিতা হেবরকে, ও সানোহের পিতা যিকুথীয়েলকে প্রসব করিল। উহারা ফরৌণের কন্যা বিথিয়ার সন্তান, যাহাকে মেরদ বিবাহ করিয়াছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তার যিহূদীয়া স্ত্রী গদরের বাবা যেরদকে, সোখোর বাবা হেবরকে ও সানোহের বাবা যিকুথীয়েলকে জন্ম দিল। ওরা ফরৌণের মেয়ে বিথিয়ার সন্তান, যাকে মেরদ বিয়ে করেছিল।