1 Chronicles 4:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার পুত্র শেলার সন্তান— লেকার পিতা এর ও মারেশার পিতা লাদা এবং অসবেয়ের কুলজাত যে লোকেরা মসীনার কাপড় বুনত, তাদের সকল গোষ্ঠী,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার ছেলে শেলার ছেলেরা: লেকার বাবা এর, মারেশার বাবা লাদা এবং বৈৎ-অসবেয়ের যেসব কারিগর মসিনার কাপড় বুনতো, তাদের বংশধররা,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদার পুত্র শেলার সন্তান—লেকার পিতা এর, ও মারেশার পিতা লাদা, এবং অসবেয়ের কুলজাত যে লোকেরা মসীনাবস্ত্র বুনিত, তাহাদের সকল গোষ্ঠী,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদার পুত্র শেলার সন্তান- লেকার পিতা এর, ও মারেশার পিতা লাদা এবং অসবেয়ের কুলজাত যে লোকেরা মসীনাবস্ত্র বুনিত, তাহাদের সকল গোষ্ঠী,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার ছেলে শেলার বংশের লোকদের মধ্যে ছিল এর, লাদা, বৈৎ-অসবেয়ের যে লোকেরা মসীনার কাপড় বুনত তাদের সব বংশ, যোকীম, কোষেবার লোকেরা, যোয়াশ, সারফ ও যাশূ বিলেহম শেলার ছেলে এর লেকা গ্রাম গড়ে তুলেছিল এবং লাদা গড়ে তুলেছিল মারেশা গ্রাম। যোয়াশ ও সারফ ছিলেন মোয়াবের শাসনকর্তা। এগুলো ছিল খুব পুরানো দিনের তালিকা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার ছেলে শেলার বংশের লোকদের মধ্যে ছিল এর, লাদা, বৈৎ-অসবেয়ের যে লোকেরা মসীনার কাপড় বুনত তাদের সব বংশ, যোকীম, কোষেবার লোকেরা, যোয়াশ, সারফ ও যাশূ বিলেহম শেলার ছেলে এর লেকা গ্রাম গড়ে তুলেছিল এবং লাদা গড়ে তুলেছিল মারেশা গ্রাম। যোয়াশ ও সারফ ছিলেন মোয়াবের শাসনকর্তা। এগুলো ছিল খুব পুরানো দিনের তালিকা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদার এক পুত্র শেলাহ্। তাঁর বংশধরদের মধ্যে এর নামে এক ব্যক্তি লেকাহ্ জনপদের প্রতিষ্ঠাতা। লাদাহ্ ছিলেন মারেশাহ্ জনপদের প্রতিষ্ঠাতা। এঁর সন্তান-সন্ততিরা ছিল তাঁতী। এরা বেথ-অশবে জনপদে বাস করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শেলা ছিলেন যিহূদার সন্তান| তাঁর পুত্রদের নাম এর, লাদা আর যোকীম| কোষেবার লোকরাও তাঁরই বংশধর| এছাড়াও যোয়াশ আর সারফ নামে তাঁর দুই পুত্র মোয়াবীয় মেয়েদের বিয়ে করে বৈৎলেহমে চলে গিয়েছিলেন| এরের পুত্রের নাম ছিল লেকার| লাদা ছিলেন মারেশার পিতা এবং বৈৎ অসবেয়ের তাঁতিদের পরিবারগোষ্ঠীর প্রতিষ্ঠাতা| এই পরিবার সম্পর্কে যা কিছু তথ্য পাওয়া গিয়েছে তা খুবই প্রাচীন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার ছেলে শেলার বংশের লেকার বাবা এর ও মারেশার বাবা লাদা, বৈৎ-অসবেয়ের যে লোকেরা মসীনার কাপড় বুনত তাদের সব বংশ,