1 Chronicles 4:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা কুমার ছিল এবং নতায়ীমে ও গদেরায় বাস করতো; তারা রাজকার্য করার জন্য সেই স্থানে তাঁর কাছে বাস করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সেইসব কুমোর, যারা নতায়ীম ও গদেরায় বসবাস করত; তারা সেখানে থাকত ও রাজার জন্য কাজ করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এ অতি পুরাতন কথা। ইহারা কুম্ভকার ছিল, এবং নতায়ীমে ও গদেরায় বাস করিত; তাহারা রাজার কার্য্য করণার্থে তথায় তাঁহার নিকটে বাস করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা কুম্ভকার ছিল, এবং নতায়ীমে ও গদেরায় বাস করিত; তাহারা রাজকার্য করিবার জন্য সেই স্থানে তাঁহার নিকটে বাস করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শেলার বংশের লোকদের মধ্যে যারা নতায়ীম ও গদেরাতে বাস করত তারা ছিল কুমার। রাজার কাজকর্ম করবার জন্যই তারা সেখানে থাকত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শেলার বংশের লোকদের মধ্যে যারা নতায়ীম ও গদেরাতে বাস করত তারা ছিল কুমার। বাদশাহ্র কাজকর্ম করবার জন্যই তারা সেখানে থাকত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা রাজার অধীনে কুমোরের কাজ করত এবং নটায়িম ও গদেরা জনপদে বাস করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শেলার বংশধররা মাটির জিনিষপত্র বানাতেন| এঁরা নতায়ীম ও গদেরায় বাস করতেন ও সেখানকার রাজাদের জন্য কাজ করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা ছিল কুমোর এবং নতায়ীম ও গদেরাতে বাস করত; তারা রাজার কাজকর্ম করবার জন্যই তারা সেখানে থাকত।