1 Chronicles 4:33 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাল পর্যন্ত এসব নগরের চারপাশের সমস্ত গ্রাম তাদের ছিল। এসব তাদের নিবাস স্থান, আর তাদের নিজের খান্দাননামা আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং বালাত পর্যন্ত এই নগরগুলি ঘিরে থাকা সব গ্রাম। এগুলিই ছিল তাদের উপনিবেশ। আর তারা এক বংশতালিকা রেখেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাল পর্য্যন্ত এই সকল নগরের চতুর্দ্দিক্‌স্থিত সমস্ত গ্রাম তাহাদের ছিল। এই সকল তাহাদের নিবাসস্থান, আর তাহাদের নিজ বংশাবলি আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাল পর্যন্ত এই সকল নগরের চতুর্দিকস্থিত সমস্ত গ্রাম তাহাদের ছিল। এই সকল তাহাদের নিবাস স্থান, আর তাহাদের নিজ বংশাবলি আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এগুলির দক্ষিণ-পশ্চিমে বালাথ নগর পর্যন্ত চারদিকের গ্রামগুলিতে তারা বসবাস করত। তারা তাদের বংশের ও বসতি নগরের তালিকা ও বিবরণ লিখে রেখেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বালত্‌ পর্যন্ত আরো অনেক গ্রাম ছিল যেখানে শিময়ির বংশধররা থাকতেন| তাঁরা তাঁদের পারিবারিক ইতিহাসও লিখে গিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এগুলোতে তারা বাস করত এবং তাদের নিজস্ব বংশ তালিকা ছিল।