1 Chronicles 4:39 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাদের পশুপালের জন্য চরাণির সন্ধানে গদোরের প্রবেশ স্থানে উপত্যকার পূর্বপার্শ্ব পর্যন্ত গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তাদের পশুপালের জন্য চারণভূমির সন্ধান করতে করতে তারা উপত্যকার পূর্বদিকে গদোরের প্রান্তদেশ পর্যন্ত চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আপনাদের পশুপালের জন্য চরাণির অন্বেষণে গদোরের প্রবেশস্থানে উপত্যকার পূর্ব্বপার্শ্ব পর্য্যন্ত গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাহাদের পশুপালের জন্য চরাণির সন্ধানে গদোরের প্রবেশস্থানে উপত্যকার পূর্বপার্শ্ব পর্যন্ত গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই পশুপাল চরাবার জায়গার খোঁজে এই লোকেরা গদোরের বাইরে উপত্যকার পূর্ব দিকে চলে গিয়ে ভাল ঘাসের জায়গা পেল। জায়গাটা ছিল বেশ বড়, শান্তিপূর্ণ ও নিরিবিলি। আগে হামের বংশের কিছু লোক সেখানে বাস করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই পশুপাল চরাবার জায়গার তালাশে এই লোকেরা গদোরের বাইরে উপত্যকার পূর্ব দিকে চলে গিয়ে ভাল ঘাসের জায়গা পেল। জায়গাটা ছিল বেশ বড়, শান্তিপূর্ণ ও নিরিবিলি। আগে হামের বংশের কিছু লোক সেখানে বাস করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা পশ্চিমে গেরার জনপদ পর্যন্ত ছড়িয়ে পড়ল। ঐ জনপদের পূর্বদিকে তারা তাদের মেষপাল চরাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা বেঁচেছিল সেই সমস্ত অমালেকীয়দের তারা মেরে ফেলেছিল| তারপর থেকে আজ অবধি সেই শিমিয়োনীয়রা সেয়ীরেই বাস করছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পশুপাল চরাবার জায়গার খোঁজে এই লোকেরা গদোরের বাইরে উপত্যকার পূর্ব দিকে চলে গেল।