1 Chronicles 4:40 — Compare Translations

6 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বহু ঘাসসহ উত্তম চরাণ ক্ষেত পেল, আর সে দেশ প্রশস্ত, প্রশান্ত ও নির্বিরোধ ছিল; কারণ হাম বংশীয়েরা আগে সেই স্থানে বাস করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা উর্বর, উপযুক্ত চারণভূমির সন্ধান পেয়েছিলেন, এবং সেই দেশটি ছিল সুপরিসর, শান্তিপূর্ণ ও নির্জন। আগে সেখানে হাম বংশীয় কিছু লোকজন বসবাস করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা বহুতৃণযুক্ত উত্তম চরাণি পাইল, আর সে দেশ প্রশস্ত, প্রশান্ত ও নির্ব্বিরোধ ছিল; কারণ হাম বংশীয়েরা পূর্ব্বে সেই স্থানে বাস করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বহু তৃণযুক্ত উত্তম চরাণি পাইল, আর সেই দেশ প্রশস্ত, প্রশান্ত ও নির্বিরোধ ছিল; কারণ হাম বংশীয়েরা পূর্বে সেই স্থানে বাস করিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখানে তারা পেয়েছিল বিরাট এক উন্মুক্ত উর্বর চারণক্ষেত্র। সেখানকার পরিবেশ ছিল শান্ত ও নিরুপদ্রব। হামাতী উপজাতির লোকেরা আগে এখানে বাস করত।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বহু ঘাসযুক্ত জায়গা পেল, আর সে দেশ বেশ বড়, শান্তিপূর্ণ ও নিরিবিলি ছিল। কারণ আগে হামের বংশের কিছু লোক সেখানে বাস করত।