1 Chronicles 4:41 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার হিষ্কিয় বাদশাহ্র সময়ে যার যার নামে লেখা ঐ লোকেরা গিয়ে সেই লোকদের তাঁবু ও সেখানে পাওয়া মিয়ূনীয়দের আক্রমণ করে নিঃশেষে বিনষ্ট করলো; আজও তেমনি আছে; পরে তারা তাদের পরিবর্তে বসতি করলো, কেননা সেই স্থানে তাদের পালের জন্য চরাণভূমি ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাদের নাম নথিভুক্ত হল, তারা যিহূদার রাজা হিষ্কিয়ের সময়ে এলেন। তারা হাম বংশীয় লোকদের বাসস্থান ও সেখানে থাকা মিয়ূনীয়দেরও আক্রমণ করলেন এবং তাদের পুরোপুরি ধ্বংস করে দিলেন, আজও পর্যন্ত যা স্পষ্ট হয়ে আছে। পরে তারা তাদের স্থানে বসতি স্থাপন করলেন, যেহেতু সেখানে তাদের পশুপালের জন্য চারণভূমি ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদার হিষ্কিয় রাজার সময়ে স্ব স্ব নামে লিখিত ঐ লোকেরা গিয়া সেই লোকদের তাম্বু ও তথায় প্রাপ্ত মিয়ূনীয়দিগকে আঘাত করিয়া নিঃশেষে বিনষ্ট করিল; অদ্যাপি সেইরূপ আছে; পরে আপনারা উহাদের পরিবর্ত্তে বসতি করিল, কেননা সে স্থানে তাহাদের পালের জন্য চরাণি ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদার হিষ্কিয় রাজার সময়ে স্ব স্ব নামে লিখিত ঐ লোকেরা গিয়া সেই লোকদের তাম্বু ও তথায় প্রাপ্ত মিয়ূনীয়দের আঘাত করিয়া নিঃশেষে বিনষ্ট করিল; অদ্যাপি সেইরূপ আছে; পরে তাহারা উহাদের পরিবর্তে বসতি করিল, কেননা সেই স্থানে তাহাদের পালের জন্য চরাণি ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিমিয়োন-গোষ্ঠীর এই সব লোকেরা যিহূদার রাজা হিষ্কিয়ের সময়ে সেখানে গিয়েছিল। তারা হামীয়দের বাসস্থানে গিয়ে তাদের আক্রমণ করল। এছাড়া তারা সেখানকার মিয়ূনীয়দেরও আক্রমণ করে সম্পূর্ণভাবে ধ্বংস করল। তাদের আর কোন চিহ্নই রইল না। তারপর তারা ঐ লোকদের জায়গায় বাস করতে লাগল, কারণ তাদের পশুপালের জন্য সেখানে প্রচুর ঘাস ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিমিয়োন-গোষ্ঠীর এই সব লোকেরা এহুদার বাদশাহ্ হিষ্কিয়ের সময়ে সেখানে গিয়েছিল। তারা হামীয়দের বাসস্থানে গিয়ে তাদের আক্রমণ করল। এছাড়া তারা সেখানকার মিয়ূনীয়দেরও আক্রমণ করে সম্পূর্ণভাবে ধ্বংস করল। তাদের আর কোন চিহ্নই রইল না। তারপর তারা ঐ লোকদের জায়গায় বাস করতে লাগল, কারণ তাদের পশুপালের জন্য সেখানে প্রচুর ঘাস ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ারাজ হিষ্কিয়ের আমলে উল্লিখিত ব্যক্তিরা গেরারে গিয়ে সেখানকার অধিবাসীদের উপর চড়াও হয়ে থাদের তাবু, কুঁড়েঘর ধ্বংস করে তাড়িয়ে দেয় এবং সেখানেই তারা স্থায়ীভাবে বাস করতে থাকে, কারণ সেখানে তাদের পশুপালের জন্য প্রশস্ত চারণক্ষেত্র ছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিমিয়োন গোষ্ঠীর এই সব নথিভুক্ত করা লোকেরা যিহূদার রাজা হিষ্কিয়ের দিনের সেখানে গিয়েছিল। তারা হামীয়দের বাসস্থানে গিয়ে তাদের আক্রমণ করল। এছাড়া তারা সেখানকার মিয়ূনীয়দেরও আক্রমণ করে সম্পূর্ণভাবে ধ্বংস করল। তারপর তারা ঐ লোকদের জায়গায় বাস করতে লাগল, কারণ তাদের পশুপালের জন্য সেখানে প্রচুর ঘাস ছিল।