1 Chronicles 4:42 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের কতগুলো লোক, অর্থাৎ শিমিয়োন-সন্তানদের মধ্যে পাঁচ শত লোক যিশীর সন্তান পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েলকে সেনাপতি করে সেরীয় পর্বতে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং এই শিমিয়োনীয়দের মধ্যে 500 জন সেয়ীরের পার্বত্য এলাকা দখল করল, যাদের নেতৃত্বে ছিলেন যিশীর ছেলে পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের কতকগুলি লোক, অর্থাৎ শিমিয়োন-সন্তানদের মধ্যে পাঁচ শত লোক যিশীর সন্তান পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েলকে সেনাপতি করিয়া সেয়ীর পর্ব্বতে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের কতকগুলি লোক, অর্থাৎ শিমিয়োন-সন্তানদের মধ্যে পাঁচ শত লোক যিশীর সন্তান পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েলকে সেনাপতি করিয়া সেয়ীর পর্বতে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিমিয়োনীয়দের মধ্যে পাঁচশো লোক যিশীর ছেলে পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েলকে তাদের নেতা করে নিয়ে সেয়ীর নামে পাহাড়ী এলাকাটা আক্রমণ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিমিয়োনীয়দের মধ্যে পাঁচশো লোক যিশীর ছেলে পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েলকে তাদের নেতা করে নিয়ে সেয়ীর নামে পাহাড়ী এলাকাটা আক্রমণ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিমিয়োন গোষ্ঠীর আরও পাঁচশো লোক ইশির পুত্র পেলটিয়া, নেয়ারিয়াহ্‌, রাফাইয়াহ এবং উৎসিয়েলের নেতৃত্বে পূর্বদিকে ইদোমে অভিযান করল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিমিয়োনীয়দের মধ্যে পাঁচশো লোক যিশীর ছেলে পলটিয়, নিয়রিয়, রফায়িয় ও উষীয়েলকে তাদের নেতা করে নিয়ে সেয়ীর নামে পাহাড়ে গেল।