1 Chronicles 5:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান— রূবেণ জ্যেষ্ঠ ছিলেন বটে, কিন্তু তিনি তাঁর পিতার বিছানা নাপাক করেছিলেন, এজন্য তাঁর জ্যেষ্ঠাধিকার ইসরাইলের পুত্র ইউসুফের সন্তানদের দেওয়া হয়, তাই খান্দাননামায় তার স্থান জ্যেষ্ঠাধিকার অনুসারে উল্লেখ করা হয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের বড়ো ছেলে রূবেণের ছেলেরা: (তিনি বড়ো ছেলে ছিলেন, কিন্তু যখন তিনি তাঁর বাবার বিবাহ-শয্যা কলুষিত করলেন, তখন তাঁর জ্যেষ্ঠাধিকার ইস্রায়েলের ছেলে যোষেফের ছেলেদের দিয়ে দেওয়া হল; তাই তাঁর জন্মগত অধিকারের আধারে তিনি বংশতালিকায় স্থান পাননি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান—রূবেণ জ্যেষ্ঠ ছিলেন বটে, কিন্তু তিনি আপন পিতার শয্যা অশুচি করিয়াছিলেন, এই জন্য তাঁহার জ্যেষ্ঠাধিকার ইস্রায়েলের পুত্র যোষেফের সন্তানদিগকে দেওয়া গেল, আর বংশাবলি জ্যেষ্ঠাধিকার অনুসারে উল্লেখ করা হয় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান- রূবেণ জ্যেষ্ঠ ছিলেন বটে, কিন্তু তিনি তাঁহার পিতার শয্যা অশুচি করিয়াছিলেন, এই জন্য তাঁহার জ্যেষ্ঠাধিকার ইস্রায়েলের পুত্র যোষেফের সন্তানদের দেওয়া গেল, আর বংশাবলি জ্যেষ্ঠাধিকার অনুসারে উল্লেখ করা হয় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের বড় ছেলে রূবেণ তার বাবার বিছানা অপবিত্র করেছিল বলে বড় ছেলের অধিকার হারিয়েছিল। সেই অধিকার ইস্রায়েলের অন্য ছেলে যোষেফের ছেলেদের দেওয়া হয়েছিল। তাই বংশ-তালিকায় তার স্থান বড় ছেলে হিসাবে লেখা হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের বড় ছেলে রূবেণ তার বাবার বিছানা নাপাক করেছিল বলে বড় ছেলের অধিকার হারিয়েছিল। সেই অধিকার ইসরাইলের অন্য ছেলে ইউসুফের ছেলেদের দেওয়া হয়েছিল। তাই বংশ-তালিকায় তার স্থান বড় ছেলে হিসাবে লেখা হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোবের জ্যেষ্ঠপুত্র রূবেণের বংশতালিকা: (রূবেণ তার পিতার শয্যা কলুষিত করেছিল বলে তার জ্যেষ্ঠাধিকার হারিয়েছিল। এই জ্যেষ্ঠাধিকার পেয়েছিল যাকোবের অপর পুত্র যোষেফের সন্তানেরা। তাই জন্ম অনুসারে বংশতালিকায় তার নাম লেখা হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূবেণ ছিলেন ইস্রায়েলের প্রথম সন্তান| তাই, প্রথামত তাঁরই বড় ছেলের বিশেষ সম্মান ও সুবিধে পাবার কথা| কিন্তু যেহেতু রূবেণ তাঁর পিতার স্ত্রীর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করেছিলেন সেই কারণে বড় ছেলের অধিকার যোষেফের পুত্ররা পেয়েছিলেন| পারিবারিক ইতিহাসেও, রূবেণের নাম বড় ছেলে হিসেবে নথিভুক্ত করা নেই| যিহূদা যেহেতু তাঁর ভাইদের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছিলেন, সেহেতু তাঁর পরিবার থেকেই নেতা স্থির করা হত| তা সত্ত্বেও, বড় ছেলের বিশেষ অধিকার ও অন্যান্য ক্ষমতা যোষেফের বংশের লোকরাই ভোগ করতেন| রূবেণের পুত্ররা ছিল হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের বড় ছেলে রূবেণের ছেলে যদিও তিনি বড় ছিলেন, কিন্তু তিনি নিজের বাবার বিছানা অপবিত্র করেছিলেন, এজন্য তাঁর বড় ছেলের অধিকার ইস্রায়েলের ছেলে যোষেফের ছেলেদের দেওয়া হল, আর বংশাবলির বড় ছেলে অনুসারে উল্লেখ করা হয় না।