1 Chronicles 5:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তালুতের সময়ে তারা হাগরীয়দের সঙ্গে যুদ্ধ করলো এবং এরা তাদের হাতে পরাজিত হল; আর তারা এদের তাঁবুতে গিলিয়দের পূর্ব দিকে সর্বত্র বসতি করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলের রাজত্বকালে তারা সেই হাগরীয়দের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলেন, যারা তাদের হাতে পরাজিত হল; গিলিয়দের পূর্বদিকে গোটা এলাকা জুড়ে তারা হাগরীয়দের বাসস্থানগুলি দখল করে নিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শৌলের সময়ে তাহারা হাগরীয়দের সহিত যুদ্ধ করিল, এবং ইহারা তাহাদের হস্তে নিপাতিত হইল; আর তাহারা ইহাদের তাম্বুতে গিলিয়দের পূর্ব্বদিকে সর্ব্বত্র বসতি করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌলের সময়ে তাহারা হাগরীয়দের সহিত যুদ্ধ করিল এবং ইহারা তাহাদের হস্তে নিপাতিত হইল; আর তাহারা ইহাদের তাম্বুতে গিলিয়দের পূর্বদিকে সর্বত্র বসতি করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌলের রাজত্বের সময় রূবেণীয়েরা হাগরীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের মেরে ফেলেছিল। তারা গিলিয়দের পূর্ব দিকে, অর্থাৎ হাগরীয়দের সমস্ত জায়গা দখল করে নিয়ে সেখানে বাস করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুতের রাজত্বের সময় রূবেণীয়রা হাগরীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের হত্যা করেছিল। তারা গিলিয়দের পূর্ব দিকে, অর্থাৎ হাগরীয়দের সমস্ত জায়গা দখল করে নিয়ে সেখানে বাস করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শৌলের রাজত্বকালে রূবেণ গোষ্ঠীর লোকেরা হগরাতী উপজাতির লোকদের আক্রমণ করে এবং যুদ্ধে বধ করে গিলিয়দ প্রদেশের পূর্বাঞ্চলে তাদের বাসভূমি দখল করে নেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলের রাজত্ব কালে, বেলার লোকরা হাগরীয়দের সঙ্গে যুদ্ধ করে, তাঁদের হারিয়ে তাঁদের তাঁবুতে বসবাস করতে শুরু করেন এবং গিলিয়দের পূর্বপ্রান্ত পর্যন্ত অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শৌলের রাজত্বের দিন তারা হাগরীয়দের সঙ্গে যুদ্ধ করল এবং এরা তাদের হাতে পরাজিত হল; আর তারা এদের তাঁবুতে গিলিয়দের পূর্ব দিকে সব জায়গায় বাস করল।